ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার কক্সবাজারে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু রামুতে ভোক্তা অধিকার অভিযান : ২৭ হাজার টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন: ভোটার এলাকা পরিবর্তন করা যাবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে বালিয়াড়িতে নির্মাণকাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ চলতি মাসে একাধিক লঘুচাপের আশঙ্কা, হতে পারে স্বল্পমেয়াদি বন্যা কক্সবাজার সিটি কর্পোরেশনে যুক্ত হবে খুরুশকুল, পিএমখালী,দ: মিঠাছড়ি, খুনিয়া পালং পুরো ইউনিয়ন আর ঝিলংজার কিছু অংশ সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে
পুলিশ বলছে আদালতের বিষয়

রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি

মহেশখালীতে রাতে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ব্যক্তিকে পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখে জনমনে সৃষ্টি হয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া।

গত সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নে চালিয়াতলীর চিতাখোলা (মাতারবাড়ি পুরাতন রাস্তার মাথা) নামক এলাকায় ইয়াবা বিক্রির সময় নুরুল আলম প্রকাশ টুইট্টা নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। এসময় নুরুল আলম ইয়াবাগুলো জঙ্গলের দিকে ছুড়ে মারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশখালী থানা পুলিশ। আটক নুরুল আলমের দেখানো স্থান থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী হায়দার নামের এক তরুণ বলেন ইয়াবার পরিমাণ বেশি ছিলো। রাতের আঁধারে জঙ্গলে ছুড়ে মারায় মাত্র ৩ পিস খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। পরে অভিযুক্ত নুরুল আলমকে আটক করে নিয়ে যায় মহেশখালী থানা পুলিশ।

পরদিন মঙ্গলবার বিকালে আটক নুরুল আলমকে প্রকাশ্যে ঘুরতে দেখে জনমনে সৃষ্টি হয় বিরূপ প্রতিক্রিয়া। আটকের বিষয়ে মহেশখালী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ গাজীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান ‘নুরুল আলমকে আমরা গ্রেফতার করে মহেশখালী থানার মাধ্যমে আদালতে সোপর্দ করেছি। বাকিটা আদালতের বিষয়।’ আটক ব্যক্তির কাছে ইয়াবা পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি বলেন ‘তার কাছে কোনো ইয়াবা পাওয়া যায়নি’। ঘটনাস্থলের ভিডিও প্রতিবেদকের সংরক্ষণে রয়েছে এবং সেখানে ইয়াবা উদ্ধারের বিষয়টা সত্য কি না জানতে চাইলে তিনি বলেন ‘মাত্র ৩ পিস ইয়াবা পাওয়া গেছে। তার কাছ থেকে নয়, সে বিক্রির সময় স্থানীয়রা ধরার পরে জঙ্গলে ছুড়ে ফেলে। সেখান থেকে পাওয়া গেছে।’

এই বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সুলতানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ‘মহেশখালী থানা থেকে আটক ব্যক্তিকে যথা সময়ে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিটা আদালতের বিষয়। এসময় তিনি বলেন, ‘আমরা থানা থেকে কাউকে ছাড়ি না’।

মঙ্গলবার মহেশখালী থানা থেকে কতজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এই বিষয়ে মহেশখালী থানার দায়িত্বরত মুন্সি মিথুনের কাছে তালিকা চাইলে তিনি ওসির সাথে কথা বলে এরপর তালিকা দিতে অপারগতা জানান।

এডভোকেট আব্দুল খালেক জানান, পুলিশ যদি মাদকসহ আটক করার অভিযোগে আদালতে সোপর্দ করে তাহলে জামিন হওয়ার সম্ভবনা নাই, যদি সন্দেহভাজন আটক হিসেবে সোপর্দ করে তাৎক্ষণিক জামিন হতে পারে।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের মধ্যে স্থানীয় তরুণ কামরুল হাসান ও হায়দার জানান, নুরুল আলমকে ইয়াবাসহ আটক করা হলে পরে পুলিশ ঘটনাস্থলে আসে। (তার ভিডিও তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে দাবি করেন) নুরুল আলমের ছুঁড়ে ফেলা স্থান থেকে ইয়াবাগুলো পুলিশসহ উদ্ধার করা হয়। পরদিন তাকে প্রকাশ্যে ঘুরতে দেখা যায়।

কামরুল বলেন, সে একজন চিহ্নিত মাদকসেবি ও মাদক বিক্রেতা। তার পরিবারও। আটকের পর আইনগত ব্যবস্থা না নিলে মাদক কারবারি ও সেবনকারীরা উৎসাহিত হবেন।

স্থানীয় তরুণ রায়হান উদ্দিন বলেন, মহেশখালী থানা মাদকবিরোধী র‍্যালী এবং নানা আয়োজন করে। কিন্তু মাদকসেবি ও বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া দ্বিচারিতা।

আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফেরদৌস হোসেন মুঠোফোনে বলেন, ‘মাদকের ভয়াবহতা রুখতে পারে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর দমননীতি। তারা কঠোর না হলে মাদকসেবি, মাদক কারবারি এবং মাদকের সাথে সংশ্লিষ্টরা উৎসাহিত হবেন।’

উপজেলার সর্ব উত্তর প্রান্তের এলাকা চালিয়াতলী মূল পয়েন্ট হওয়ায় ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে ইয়াবা বেচা বিক্রি। স্থানীয়দের অভিযোগ দিনের আলোতে বিভিন্ন পয়েন্ট ইয়াবা বিক্রি হয়।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইয়াবার সাথে এলাকার অনেক বড় বড় মাফিয়ারা জড়িত। নুরুল আলমসহ অনেকেই বড় বড় ইয়াবা কারবারিদের ইয়াবাগুলো খুচরা বিক্রি করে। এদের অনেকে সরকারের তালিকাভুক্তও। কিন্তু প্রশাসন চুনোপুঁটিদের ধরে। তাদের নিয়ে তদন্ত করলে মূল হোতারা বেরিয়ে আসবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া

পুলিশ বলছে আদালতের বিষয়

রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি

আপডেট সময় : ১১:৫১:০০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬