ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের কোটি টাকা লুট, ক্ষোভে উত্তাল উখিয়ার পালংখালী উচ্চতর প্রশিক্ষণে কক্সবাজারের জনপ্রিয় দন্ত চিকিৎসক ডা. মহিবুর রহমান তৌহিদের থাইল্যান্ড যাত্রা গ্যালারি মাতিয়ে মাঠে জয়ের গল্প লিখল টেকনাফ চকরিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার কক্সবাজারের রামুতে ২ কোটি টাকার ইয়াবাসহ আটক ১ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ অনিয়মের অভিযোগ তদন্তে রবিবার কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে আসছে তদন্ত টিম জেলা পরিষদে লামা উপজেলার প্রতিনিধি না থাকায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও মানববন্ধন চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যার মর্মান্তিক মৃত্যু আজ থেকে সারাদেশে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ বাংলাদেশি, ২৪ জনই সিলেটের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম     পেশকারপাড়ার ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি চাঁদ আটক আসছে ‎রামু উপজেলা ছাত্রদলের কমিটি: আলোচনায় যারা বাংলাবাজারে ভবন থেকে যুবকের মরদেহ উদ্ধার, নেপথ্যে প্রেমঘটিত কারণ !

উচ্চতর প্রশিক্ষণে কক্সবাজারের জনপ্রিয় দন্ত চিকিৎসক ডা. মহিবুর রহমান তৌহিদের থাইল্যান্ড যাত্রা

আন্তর্জাতিক মানের উচ্চতর প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ছেন কক্সবাজারের জনপ্রিয় দন্ত চিকিৎসক ও উখিয়ার কোটবাজারস্থ এলিট ডেন্টাল কেয়ারের চিফ কনসালট্যান্ট ডা. মহিবুর রহমান তৌহিদ।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় তিনি থাইল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। সেখানে প্রখ্যাত ডেন্টাল এক্সপার্ট Lek. dent. Maciej Czerwiński-এর পরিচালনায় ‘Success Stairs Sequence & Success Smile’ থিওরি এবং প্র্যাকটিক্যাল হ্যান্ডস-অন প্রশিক্ষণে অংশ নেবেন তিনি।

প্রশিক্ষণটি ডেন্টাল চিকিৎসার আধুনিক প্রযুক্তি, চিকিৎসা-কৌশল ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেবে। আন্তর্জাতিক পর্যায়ের এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশে ফিরে রোগীদের আরও আধুনিক ও মানসম্মত দন্ত চিকিৎসাসেবা দিতে কাজে লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ডা. মহিবুর রহমান তৌহিদ আগামী ১ সেপ্টেম্বর থাইল্যান্ড থেকে দেশে ফেরার কথা রয়েছে। পরদিন ২ সেপ্টেম্বর সকাল থেকে তিনি এলিট ডেন্টাল কেয়ারে যথারীতি রোগী দেখা ও চিকিৎসাসেবা প্রদান করবেন।

এদিকে, তাঁর থাইল্যান্ড যাত্রা উপলক্ষে এলিট ডেন্টাল কেয়ারের পক্ষ থেকে সফল, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের পাশাপাশি প্রশিক্ষণটি ফলপ্রসূ হওয়ার প্রত্যাশা জানানো হয়েছে।

এলিট ডেন্টাল কেয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত উচ্চতর প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা-পদ্ধতির সঙ্গে নিজেদের দক্ষতা হালনাগাদ করা গুরুত্বপূর্ণ। ডা. মহিবুর রহমান তৌহিদের এবারের আন্তর্জাতিক প্রশিক্ষণও সেই ধারাবাহিকতার অংশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক গ্রাহকদের কোটি টাকা লুট, ক্ষোভে উত্তাল উখিয়ার পালংখালী

উচ্চতর প্রশিক্ষণে কক্সবাজারের জনপ্রিয় দন্ত চিকিৎসক ডা. মহিবুর রহমান তৌহিদের থাইল্যান্ড যাত্রা

আপডেট সময় : ০৯:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬