ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে একই জমি দুইবার বিক্রির অভিযোগ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট ফলাফলে সেরা, মানবিকতায়ও অনন্য শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ টেকনাফে ফের অপহরণ : এইবার টমটম চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি উখিয়া কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থী ও সাবেক বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা উখিয়া কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থী ও সাবেক বিভাগীয় প্রধানের বিদায় সংবর্ধনা কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমি উদ্যোগে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উদযাপন চীনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সাংবাদিকপুত্র তরিকুল ইসলাম বকুল মহেশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কমিশন কুতুবদিয়ায় আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় মাদক ও অনলাইন জুয়ার ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের যুক্তিতর্ক গর্জনিয়ার পোয়াংগেরখিলে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক হাফিজ গণস্বাস্থ্য কেন্দ্র কক্সবাজারে পরিচালকের স্বেচ্ছাচারিতা : স্থানীয় কর্মী ছাঁটাই, কেন্দ্রীয় নির্দেশ অমান্যের অভিযোগ লোহাগাড়ায় বন্যহাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত দুই কৃষক পেলেন ১ লাখ টাকার সরকারি সহায়তা এলজিআরডি মন্ত্রী হলেন সালাহউদ্দিন, স্বরাষ্ট্রে এ্যানি গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

টেকনাফে ফের অপহরণ : এইবার টমটম চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ কাউছার (৩৫) নামে এক টমটম চালককে অপহরণের খবর পাওয়া গেছে।

অপহরণের পর তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। মুক্তিপণের টাকা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।

অপহৃত মোহাম্মদ কাউছার টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি লেদা এলাকার মৃত নাদির হোছনের ছেলে। বর্তমানে স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে রঙ্গিখালী জুম্মাপাড়া এলাকায় বসবাস করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো গত বুধবার দুপুরে টমটম নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কাউছার। কিন্তু রাত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা অপেক্ষা করতে থাকেন।

এরপর বৃহস্পতিবার সকালে মোবাইল ফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে কাউছারের মুক্তির জন্য ৫ লাখ টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে ব্যর্থ হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।

এ ঘটনায় অপহৃত কাউছারকে জীবিত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে তার পরিবার।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন,অপহৃত ভিকটিমকে দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করছি। পাশাপাশি অপহরণ বন্ধে অপহরণকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভিকটিমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। তিনি সত্যিই অপহরণের শিকার হয়েছেন কি না, নাকি অন্য কোনো কারণে তাকে আটকে রাখা হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে একই জমি দুইবার বিক্রির অভিযোগ, নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

টেকনাফে ফের অপহরণ : এইবার টমটম চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি

আপডেট সময় : ১১:৪৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬