ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী

বন্যার্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রদল,রামুতে দেড় হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ

কক্সবাজারের রামু ও সদর উপজেলায় বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৩ জুলাই) কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন দুর্গত এলাকায় দেড় হাজারের বেশি মানুষের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের আগে রাকিবুল ইসলাম রাকিব স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। পরে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে জরুরি খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা ছাত্রদলের নৈতিক ও মানবিক দায়িত্ব। কক্সবাজারে ভারী বর্ষণ ও পাহাড়ধসের পর থেকেই সংগঠনের নেতাকর্মীরা মাঠপর্যায়ে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এত বড় দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়। সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হোসেন মাদু, সাধারণ সম্পাদক সাঈদ আনোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ নুর জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালমান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আশরাফ ইমরানসহ জেলা ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বন্যার্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রদল,রামুতে দেড় হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ

আপডেট সময় : ১০:১২:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬