ঢাকা ০১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩ লোহাগাড়া ট্রমা সেন্টার: চুক্তি শেষ, সেবা বন্ধ; দুর্ঘটনাহতদের ‘শেষ আশ্রয়’ এখন অচল ইয়াবা কারবারি ধরবে এআই ক্যামেরা! কক্সবাজার-বান্দরবানের ১১ পয়েন্ট নিয়ে পুলিশের নতুন পরিকল্পনা মেসির দুর্দান্ত গোল! কিন্তু… অবশেষে র‍্যাবের জালে রাসেল হত্যা মামলার আসামি শাহজাহান উখিয়া-টেকনাফের উপর থেকে মাদকের অপবাদ ঘুচানোর দাবী এমপি শাহজাহান চৌধুরীর কক্সবাজার প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা বিনিময় উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের চুনতির সীরত মাহফিলের সমাপনী দিন: মোনাজাতের অপেক্ষায় লাখো মানুষ চোরাই এসির তারসহ ভাঙ্গারি দোকানদার গ্রেপ্তার জেলার ৭১ ইউনিয়নের মধ্যে ৬২ টিতে ইউপি নির্বাচন হবে : তফসিল সেপ্টেম্বরেই অস্বাস্থ্যকর আইসক্রিম তৈরীর দায়ে ১৫ হাজার টাকা জরিমানা; ধ্বংস করা হল তৈরি পণ্য প্রতিদিন ১ ঘন্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেয়ার আহবান প্রধানমন্ত্রীর: কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন পালংখালীতে এক লাখ ইয়াবা উদ্ধার, আলোচনায় রিজভী পেকুয়ায় চাচা-ভাতিজাকে দা দিয়ে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক কক্সবাজারে চিহ্নিত ৬ ছিনতাইকারী ও ১৭ মাদকসেবীসহ গ্রেফতার ৩০ জন

বালুখালীতে মহাসড়কের উপর ‘অবৈধ’ পানের হাট, জনভোগান্তি

কক্সবাজার-টেকনাফ মহাসড়ক লাগোয়া উখিয়ার শতবছরের পুরনো ঐতিহ্যবাহী বালুখালী বাজার।

আলাদা শেড থাকলেও এই বাজার সংলগ্ন মহাসড়কের উপর প্রতিদিন সকালে অনুমোদনহীন ও অবৈধ পানের হাট বসিয়ে চলছে বিকিকিনি।

পানের বিক্রেতারা দখলে রাখেন মহাসড়ক, যান-চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা।

এমনকি গতকয়েক দিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও পাল্টায়নি এই চিত্র ফলে বেড়েছে জনভোগান্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, ক্ষমতার দাপট দেখিয়ে একটি চক্র এই হাটটি মহাসড়কের উপর পরিচালনা করছে।

বালুখালীতে বাস করা এনজিওতে চাকরিজীবী রুহুল আমিন জানান, ‘ ক্যাম্পে চাকরিতে যেতে এই বাজারের কারণে লেইট হয়ে যায় কারণ জ্যাম লেগে থাকে। এখানে কোন শৃঙ্খলা নাই। ‘

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী জানান, ‘ পানের হাট হিসেবে বালুখালীর আলাদা ঐতিহ্য আছে, আলাদা নির্ধারিত স্থান থাকার পরও তা মানা হচ্ছে না বরং সড়ক দখল করে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে।’

মহাসড়কে এমন হাট সরানো কিংবা জনদুর্ভোগ নিরসনে পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের ফিরুজ-মিফতাসহ নিহত ৩

বালুখালীতে মহাসড়কের উপর ‘অবৈধ’ পানের হাট, জনভোগান্তি

আপডেট সময় : ০৮:৩২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬