ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে: অর্থমন্ত্রী ইতিহাসের সর্বোচ্চ বাজেট পেশ করতে যাচ্ছে তারেক রহমানের সরকার এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়া প্রসঙ্গ সংসদে, ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কখন, কী কী থাকছে ফলোআপ-মাতামুহুরিতে ধর্ষণ ও ডাকাতির ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫ প্রধানমন্ত্রীর সফরের ১ দিন আগেই কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় সাজছে কক্সবাজার, নিরাপত্তা জোরদার প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পেকুয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি রামুর কাউয়ারখোপে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার উত্তপ্ত উখিয়ার আঞ্জুমান সীমান্ত / ৫ কোটি টাকার ইয়াবা লুট নিয়ে মুখোমুখি দুই মাদককারবারি! ফুটবল ইতিহাসে যে লজ্জার রেকর্ডে শীর্ষে ব্রাজিল কক্সবাজারে কোরাল, চিংড়ি, কাঁকড়া, সী-উইড উৎপাদনে সম্ভাবনা ব্রাজিলের প্রথম ম্যাচে কি নেইমার খেলবেন? মাটির নিচে লুকিয়ে মৃত্যুভয়, মাইন অপসারণ চায় সীমান্তবাসী
কক্সবাজারে নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুষার

“বিএনপির চেয়ে বড় ‘কিংস পার্টি’ আর নাই”

আ’লীগ, দিল্লী ও বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এক মুক্ত সেমিনারে তুষার বলেন, বিএনপি সো কল্ড সাংবিধানিক ধারাবাহিকতার নাম দিয়ে রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেয়নি। ছাত্রদের জুলাই ঘোষণা পত্রের বিরুদ্ধে দাঁড়ালো তারা।

নিরপেক্ষ সরকারের অধীনে বিএনপির নির্বাচন চাওয়ার বিষয়টি টেনে এনে তুষার আরো বলেন, আ’লীগ, দিল্লী ও বিএনপির বক্তব্য এক হয়ে যাচ্ছে। যে দিল্লি ৬ মাস আগেও নির্বাচন চায় নাই, তারা এখন বাংলাদেশে নির্বাচনের জন্য উতলা হয়ে উঠেছে। কারণ কোনোনা কোনো ভাবে দিল্লী এখানে গণতন্ত্র চায়না।

সারোয়ার তুষার আরো বলেন, বিএনপি নির্বাচন কেন্দ্রীক কতোবড় ফাঁদে পা দিচ্ছে, সেটা হয়তো তারা এখনো বুঝতে পারছেনা। দিল্লীর অন্তরে আওয়ামীলীগ মুখে বিএনপি। এটা বিএনপিকে বুঝতে হবে।

“জানুয়ারির পরে বাংলাদেশের কেউ বিশ্বাস করেনি আওয়ামী লীগের পতন হবে, কিন্তু ছয় মাস পর ছাত্ররা সেটি ঘটিয়েছে” বলেন তুষার।

তুষার বলেন, “আমাদের কিংস পার্টি বলছেন? এখন ইতিহাস খুলে বসবো? বাংলাদেশে বিএনপির চেয়ে বড় কিংস পার্টি তো নাই! বিএনপি তো সরকারে থেকে গঠন হওয়া একটি দল। কিন্তু তাতে অসুবিধা নাই। তারা গণরায়ে পরে দুইবার ক্ষমতায় আসছে। আপনারা আমাদেরও সেই সুযোগ দেন।”

“বহুদলীয় রাজনৈতিক দল হয়ে থাকলে ছাত্ররা দল করলে আপনাদের অসুবিধা কোথায়” বিএনপির প্রতি প্রশ্ন করেন তুষার।

বিএনপি আওয়ামী লীগের মাঠে আওয়ামীলীগের নিয়মে খেলতে চাইছে উল্লেখ করে জাতীয় নাগরিক কমিটির তরুণ এই নেতা আরো বলেন, রাজনৈতিক দলগুলোর দ্বন্দ্ব ও কায়েমি স্বার্থের কারণে অভ্যুত্থানের পরে যদি বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ব্যর্থ হই, আমাদের কপালে গভীর দুঃখ আছে। এরপর আর কবে সুযোগ আসবে আমরা জানিনা।

গণ সার্বভৌমত্ব ও নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন: প্রেক্ষাপট বঙ্গোপসাগরের ভূরাজনীতি শিরোনামে ওই মুক্ত সেমিনারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার। এছাড়াও এতে স্থানীয় রাজনীতিবিদ ও সুধীজনরা বক্তব্য রাখেন।

ভাব বৈঠকী নামের পাঠচক্র সংগঠনের ওই আয়োজনটির সহ আয়োজক হিসেবে রয়েছে কক্সবাজার কমিউনিটি এলায়েন্স ও জাতীয় নাগরিক কমিটি, কক্সবাজার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আজ, উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

কক্সবাজারে নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তুষার

“বিএনপির চেয়ে বড় ‘কিংস পার্টি’ আর নাই”

আপডেট সময় : ০২:২৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫