ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা

পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫

কক্সবাজার শহরের পর্যটন জোনে পিকআপভর্তি বিপুল পরিমাণ চোলাই মদ পাচারের সময় পাঁচজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তাদের কাছ থেকে ৪০০ লিটার চোলাই মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর রাতে কক্সবাজার সদরের লাবণী সৈকত এলাকার এসএসকে ঊর্মি হোটেলের বিপরীত পাশে সুগন্ধা সৈকতগামী সড়কে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি টিম ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার আনছার উল্লাহর ছেলে মো. সাইফুল ইসলাম (১৯), দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকার ছুরত আলমের ছেলে মো. এরশাদ (২০), খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়াপালং এলাকার জিন্নাত আলীর ছেলে মো. জিয়াউর রহমান (২৩), থোয়াইঙ্গাকাটা এলাকার মৃত ইব্রাহিমের ছেলে মো. মোরশেদ আলম (২১) এবং একই এলাকার মৃত মনছুর মিয়া ওরফে মোস্তাকের ছেলে ছৈয়দ নূর (২১)।

ডিএনসি জানায়, একটি সিঙ্গেল কেবিন পিকআপের পাটাতনে থাকা ১৯টি সিনথেটিক বস্তার ভেতরে বিশেষ কায়দায় চোলাই মদ বহন করা হচ্ছিল। এর মধ্যে ১৮টি বস্তায় দুটি করে পলিথিন প্যাকেটে মোট ৩৬০ লিটার এবং অপর একটি বস্তায় চারটি পলিথিন প্যাকেটে আরও ৪০ লিটার চোলাই মদ পাওয়া যায়। সব মিলিয়ে ৪০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছেন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল।

তিনি অবগত করেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজার জেলায় নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক উৎপাদন, পরিবহন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার

পিকআপভর্তি চোলাই মদ জব্দ, আটক ৫

আপডেট সময় : ০৯:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬