ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন সম্পন্ন সমুদ্রে জনসমুদ্র বিসর্জনে যা অর্জন রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪

গর্জনিয়ায় এ কেমন শত্রুতা!

রামুর গর্জনিয়া ইউনিয়নের এক কৃষকের দুই একর তামাক ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

গত রোববার রাতের কোনো এক সময় গর্জনিয়ার ৯ নম্বর ওয়ার্ডের লিওছরি গ্রামে কৃষক পরিতোষ দেবনাথের জমিতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক পরিতোষ দেব নাথ জানান, দুই একর জমিতে তামাক চাষ করেছিলেন। দিনরাত পরিশ্রমের পর ক্ষেতে ফলন আসতেও শুরু করে। সোমবার সকালে জমিতে এসে দেখেন, সমস্ত তামাক ক্ষেত নিধন করেছে। এতে তার ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মৃত ফরিদ আহমদের তিন ছেলে বশির আহমদ, আলী আহমদ ও হাফেজ আহমদ এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিতোষ দেব নাথের অভিযোগ।

এ প্রসঙ্গে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সহকারি উপপরিদর্শক (এএসআই) রইস উদ্দিন আহমেদ বলেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটা খুবই নিন্দনীয় ঘটনা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গর্জনিয়ায় এ কেমন শত্রুতা!

আপডেট সময় : ০৪:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫