ঢাকা ০৭:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ টেকনাফের বাহারছড়ায় ৫০ লিটার দেশীয় মদসহ আটক ১ পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা

ঈদগড়ে খাটের নিচে আগ্নেয়াস্ত্র, যুবক আটক

রামু উপজেলার ঈদগড়ে গভীর রাতে অভিযান চালিয়ে খাটের নিচ থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলির খোসাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি দেশীয় এলজি ও দুটি ব্যবহৃত গুলির খোসা। রোববার (১৭ মে) ভোর রাত ৪ টার দিকে রামু থানা পুলিশ এ চালায়।

আটক যুবক মো. তারেক (২৫) ঈদগড় ইউনিয়নের করলিয়ামুড়া (সোলেমানের পাড়া) এলাকার বাসিন্দা। তিনি নুরুল ইসলাম ও মছুদা বেগমের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঈদগড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কোদালিয়াকাটা এলাকায় মো. হাসান প্রকাশ বাটু মিয়ার বসতঘরে তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে মো. তারেককে আটক করা হয়। তার দেখানো মতে শয়নকক্ষের খাটের নিচে লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি এলজি এবং দুটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করে পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া দাবি, উদ্ধার হওয়া অস্ত্রটি দীর্ঘদিন ধরে গোপনে সংরক্ষণ করা হয়েছিল।

তিনি জানিয়েছেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয়া হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো অপরাধচক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ

ঈদগড়ে খাটের নিচে আগ্নেয়াস্ত্র, যুবক আটক

আপডেট সময় : ০৮:১৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬