ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমারের উপকূলে দুই নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ ২ দিনের সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কক্সবাজার আসছেন শুক্রবার বিশ্ব সাপ দিবস আজ লোহাগাড়ায় আসছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পরিদর্শন করবেন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা কক্সবাজারে জুলাই শহিদ দিবস পালিত জননেতা নুরুল আবছারের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন : আইসিইউতে স্থানান্তর বিশ্বকাপ ফাইনালে গুরু-শিষ্যের ট্যাকটিক্যাল লড়াই আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী নন: স্বরাষ্ট্রমন্ত্রী আবু সাঈদ এই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম ৭৫ মিনিটের পর ১১ গোল: আর্জেন্টিনা যেন ঘুরে দাঁড়ানোর অন্য নাম ৭৫ মিনিটের পর ১১ গোল, ক্যারিশমাটিক কামব্যাকের মহাকাব্য লিখছে আর্জেন্টিনা শ্রাবণের প্রথম দিন আজ চট্টগ্রামে কনফিডেন্স লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক ঘনীভূত হতে পারে লঘুচাপ, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষাব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি: প্রধানমন্ত্রী তারেক রহমান

গর্জনিয়ায় সোহেলের বসতঘর থেকে মিললো ১ লাখ পিস ইয়াবা : এলাকায় চাঞ্চল্য

রামুর গর্জনিয়া ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে মোহাম্মদ সোহেল নামে এক যুবকের বাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এর আগে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে গর্জনিয়ার পশ্চিমবোমাংখিল গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পুলিশ পরিদর্শক আনিছুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোঃ জুয়েল চৌধুরী অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে অংশ নেন সহকারি উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইউনুছ।

এসআই মোঃ জুয়েল চৌধুরী জানান, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে ইয়াবার একটি বিশাল চালান পাচার হচ্ছিলো এমন তথ্য ছিল পুলিশের কাছে। তারই সূত্র ধরে মঙ্গলবার রাত থেকে সম্ভাব্য কয়েকটি বসতবাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পশ্চিমবোমাংখিলের বাইক চালক সোহেলের বাড়িতে দীর্ঘ দুই ঘন্টা তল্লাশি চালিয়ে প্যাকেটে মোড়ানো দশ বান্ডিল (১ লাখ পিস) ইয়াবা বড়ি পাওয়া যায়।

তিনি জানান, এ ব্যাপারে যথাযথ প্রক্রিয়ায় থানায় মামলা রুজু করা হবে। পাশাপাশি এই ইয়াবা কান্ডে যারা জড়িত তাদের খোঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের উপকূলে দুই নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার প্রাণহানির আশঙ্কা: জাতিসংঘ

গর্জনিয়ায় সোহেলের বসতঘর থেকে মিললো ১ লাখ পিস ইয়াবা : এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৭:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬