ঢাকা ১০:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের পেকুয়ায় মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ জুন-জুলাইয়ের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর চালুর সিদ্ধান্ত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে হবে এসআরবি মাদক ব্যবসায়ীদের তথ্য দিন পরিচয় গোপন রাখা হবে প্লট দখল নিয়ে প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সাংবাদিক ছফওয়ানের বিবৃতি, আইনি ব্যবস্থার হুশিয়ারি লোহাগাড়ায় ভোররাতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ লাখ টাকার স্বর্ণ-টাকা ও মালামাল লুট গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন মুহিববুল্লাহ সৌদিয়া হোটেল থেকে হানিফ মিয়ার মরদেহ উদ্ধার ‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড

শহরের ফাতের ঘোনায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্বামী পলাতক

শহরের ১২নং ওয়ার্ড লাইট হাউজ পাড়া এলাকার পূর্ব ফাতের ঘোনা এলাকা থেকে ফারজানা ( ২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার (১২ মে) রাত ৮টার দিকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা জানায়,নিহত ফারজানার স্বামী ইমন পলাতক রয়েছে।

নিহত ফারজানা (২০) ফটিকছড়ি বাবু নগর এলাকার এজাহার মিয়া এর মেয়ে এবং বাশঁখালী এলাকার ইমনের স্ত্রী। তাঁরা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের লাইট হাউজ পূর্ব ফাতের ঘোনা মইন উদ্দিনের এর ভাড়া বাসায় বসবাস করতো।

নিহত ফারজানার মা নাছিমা আক্তার বলেন, ফারজানা বোনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার করে তাঁর স্বামীকে দেয়। এই বিষয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরে মনমালিন্য চলার মাঝে হঠাৎ আজকে (সোমবার) কথাকাটাটি হয় ফারজানার স্বামীর সাথে। পরে রাত ৮টায় ফারজানার ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনা স্থলে যাই। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে মরদেহ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাদিম আলী টিটিএনকে বলেন, ঝুলন্ত গৃহবধুর মরদেহের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পর্যটন শহর কক্সবাজারের দোকান-শপিংমল রাত ৯ টা পর্যন্ত খোলা রাখার প্রস্তাব ব্যবসায়ীদের

শহরের ফাতের ঘোনায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার : স্বামী পলাতক

আপডেট সময় : ০২:২১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬