ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“লাল সবুজের বাংলাদেশে—শিশুর জীবন উঠুক হেসে ”

এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশুদের আনন্দ মুখর আয়োজনে রামুতে উদযাপিত হলো জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘরের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার বিকেল ৪ টা থেকে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে আয়োজনে ছিল সংগীত, নৃত্য ও আবৃত্তি , শিশুদের নিয়ে আড্ডা, প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা।

কোমলমতি খেলাঘর আসরের সভাপতি সনজীব শর্মার সভাপতিত্বে, সাধারণ সম্পাদক রাজীব বড়ুয়ার সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন।

শিশুদের অসাম্প্রদায়িক, বিজ্ঞান মনস্ক, শারীরিক ও মানসিক বিকাশে সারা বাংলাদেশ ১৯৫২ সালের ২ মে প্রতিষ্ঠিত হয় জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর।

শিল্প, সাহিত্য ও বিজ্ঞান চর্চার মাধ্যমে শিশুদের মাঝে শৃঙ্খলা, বন্ধুত্ব, অসাম্প্রদায়িক চেতনার মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলাই খেলাঘরের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে অংশ নিয়ে শিশুরা উচ্ছ্বাসে মেতে ওঠে, আর অভিভাবকরাও অংশ নেন আনন্দঘন এই আয়োজনে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাষ্টার মোহাম্মদ আলম, সাবেক এম ইউ পি গোলাম কবির, ছাইমং চাক, শাহাজাদী রোমেনা, নিউটন বড়ুয়া, মিটুন দত্ত, প্রীতম বড়ুয়া অর্থ, সোমা চৌধুরী প্রমুখ।

অভিভাবক, সংগঠক ও শিশু কিশোরদের আনন্দঘন উৎসবে নাচে, গানে, আবৃত্তি আর কেক কাটায় মেতে উঠে অনুষ্ঠান প্রাঙ্গন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬