ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত নারী এশিয়া কাপ : রাতে মাঠে নামছে বাংলাদেশ রামুতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত প্রেমিকের বিরুদ্ধে গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে প্রকাশ্যে বিচার চেয়েছিলো সুমাইয়া কক্সবাজার সমিতি কাতারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান লোহাগাড়ায় পেয়ারার প্রলোভনে ৫ বছরের কন্যাকে যৌন নিপীড়নের অভিযোগ : ৫৫ বছরের বৃদ্ধ আটক শিক্ষার মানোন্নয়নে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গঠনতন্ত্রের বাধ্যবাধকতায় প্রার্থী হতে পারিনি, সহকর্মীদের পাশে থাকবো-উখিয়া প্রেসক্লাবের ৩ বারের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার মগনামায় বিএনপির প্রস্তুতি সভায় বাকবিতন্ডা- হট্টগোল বালিয়াড়ীতে সড়ক নির্মানের বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ পুনর্বিবেচনার আহ্বান টিআইবির মোবাইলে পর্ণ ভিডিও পাওয়ায় ১৪ দিনের কারাদন্ড বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় যুবদলের প্রস্তুতি সভা কক্সবাজারে পালং সার্ভিসের গাড়ি থেকে ২৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ সালমান হত্যা মামলা : নিহত রাশেদের ২ ভাইসহ ৮ আসামী

সাবেক এমপি সহিদুজ্জামান হৃদরোগে আক্রান্ত

কক্সবাজার-০৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের রামুর বাইপাস এলাকায় একটি সেমিনারে বক্তব্যকালে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।

দুপুর ২টার দিকে রামু বাইপাস এলাকার একটি রেষ্টুরেন্টে আয়োজিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন।
এসময় দ্রুত তাঁকে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়,সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে এবং সন্ধ্যা ৭ টায় বিমানযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা গেছে,বর্তমানে তাঁকে কক্সবাজার থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোহাম্মদ সহিদুজ্জামানের নিকটাত্মীয় সাজেদুল আলম মুরাদ জানান, তিনি ইউনাইটেড হাসপাতালের এইচডিও তে ভর্তি আছেন এবং আগামী শনিবার তাঁকে এনজিওগ্রাম করা হবে। দুই বছর আগে তাঁর হার্টে একটি রিং পরানো হয় বলে জানা গেছে। তাঁর বয়স হয়েছে ৬৭ বছর।

পরিবারের পক্ষ থেকে সহিদুজ্জামানের সুস্থতার জন্যে জেলাবাসীর দোয়া কামনা করা হয়েছে।

অন্যদিকে ইঞ্জিনিয়ার মুহাম্মদ সহিদুজ্জামান নিজে তাঁর ব্যক্তিগত ফেসবুক একাউন্টে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

প্রসঙ্গত: আজ থেকে ২৪ বছর আগে ২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামু বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্যকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন সহিদুজ্জামানের বড় ভাই সাবেক সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান। একই এলাকায় বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হলেন খালেকুজ্জামানের ছোটো ভাই সহিদুজ্জামান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সাবেক এমপি সহিদুজ্জামান হৃদরোগে আক্রান্ত

আপডেট সময় : ০৬:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫