ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা

৬৩ বছরের ইতিহাস ঐতিহ্যের রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মোহাম্মদ হাসান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠনে বিশেষ অতিথির বক্তব্যে গর্জনিয়ার উদীয়মান জননেতা সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী গুণিজনদের স্মরণ করে পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের জন্য প্রতিবছর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ বৃত্তির ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক সুজন শর্মার সঞ্চালনায় বক্তব্য দেন- পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রশিদ চৌধুরী, গর্জনিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আরিফুল ইসলাম পান্নু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক আজিজ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসহাব উদ্দিন, সীমলা প্রভা দে প্রমূখ।

পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নিয়মিত পরিশ্রম অত্যন্ত প্রয়োজন। তাঁরা সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। সবশেষে সকলের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বিদ্যালয়ের হেড মাওলানা আবু মুছা কুতুবি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন

গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনায় কৃতি শিক্ষার্থীদের জন্য নগদ বৃত্তির ঘোষণা

আপডেট সময় : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬