ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল

কক্সবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালকে স্বয়ংসম্পূর্ণ হাসপাতালে পরিণত করা হবে বলে জানিয়েছেন, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তিনি বলেছেন, কোনো রোগীকে অন্যকোনো হাসপাতালে রেফার করা যেন না হয়, এজন্য হাসপাতালে সব ধরনের সুবিধা থাকবে।

রবিবার ( ১২ এপ্রিল ) ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্য এসব কথা বলেন তিনি। এসময় চিকিৎসকের উপস্থিতি, রোগীর সেবা, ওষুধ সরবরাহ, হাসপাতালের পরিচ্ছন্নতা ও জরুরি বিভাগ ২৪ ঘণ্টা সচল রাখার নির্দেশনা দেন। স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ ও নিয়মিত মনিটরিংয়ের কথাও সভায় উঠে আসে।

এমপি কাজল আরও বলেছেন, বর্তমানে ৪৫ লাখেরও বেশি স্থানীয়, রোহিঙ্গা শরণার্থী এবং পর্যটকদের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল সদর হাসপাতাল। দিন যত যাচ্ছে হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। গুরুত্বপূর্ণ এ হাসপাতালের উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হবে। সব অবকাঠামো যাতে যথাযথভাবে ব্যবহৃত হয় তার উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও আনুষঙ্গিক জনবল পদায়নের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে সদর হাসপাতালে আরও শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। এই হাসপাতালের উন্নয়নে করণীয় বিষয়ে প্রস্তাব এক মাসের মধ্যে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি।

এছাড়া, সমাজসেবা কার্যালয়ের কার্য সমূহ আরো গতিশীল করতে সমাজসেবা যে সকল সেবা দিয়ে থাকেন তা বেশি করে প্রচারের জন্য নির্দেশনা প্রদান করেন এমপি কাজল। সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো, সিভিল সার্জন ডা. মহিউদ্দিন আলমগীরসহ সংশ্লীষ্টরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল

আপডেট সময় : ১০:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬