ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা বিদেশি পিস্তল ও গুলিসহ আটক যুবক কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান নোমানের গাড়িচালক দাবি স্থানীয়দের হলদিয়াপালং যুবদলের কমিটি বিতর্ক: সাত সদস্যের কমিটিতে মাদক মামলার আসামি! সড়ক নয়, যেন গর্তের সারি— লোহাগাড়ার দরবেশহাট ডিসি সড়কে সীমাহীন ভোগান্তি জানাজায় কান্নার কলরবে ইয়াসেরের বিদায় লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’ চার-পাঁচ মাসের ম‌ন্ত্রিত্বের অ‌ভিজ্ঞতায় দে‌খে‌ছি, কিছুই বদলায়নি: মির্জা ফখরুল। রামুতে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক ঈদগাঁওয়ে মা-মেয়ে হত্যা মামলায় আবুল কালামের মৃত্যুদণ্ড পেকুয়ায় আগুনে পুড়লো পাঁচ ভাইয়ের বসতঘর বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া ও মাতামুহুরির ২০০ পরিবারের পাশে উইটনেস ফাউন্ডেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন ইনানীর বে-ওয়াচ রিসোর্টের কর্মচারী আব্দুল আজিজের মৃত্যু নিয়ে চাঞ্চল্য: কি বলছে পুলিশ? অপহরণ-মানবপাচার বন্ধে জেলা প্রশাসকের সঙ্গে টেকনাফ-উখিয়া প্রতিনিধিদলের মতবিনিময় হবিগঞ্জে ১৪৪ ধারা প্রত্যাহার

উত্তরণ এলাকা থেকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ..

কক্সবাজার শহরের কলাতলী বাইপাস এলাকায় উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০ মার্চ) সকাল আনুমানিক ৮টার দিকে ঝিলংজা ইউনিয়নের উত্তরণ গেইটের সামনে এ ঘটনা ঘটে। অপহৃত শিক্ষার্থীর নাম আফরিন সুলতানা সাইমা (১৬)। সে স্থানীয় নতুন জেল গেট এলাকার মো. শাহাব উদ্দিনের মেয়ে।

পারিবারিক ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার সকালে সাইমা তার ছোট ভাই সোহরাব হোসাইন ও সহপাঠী তানিম ছিদ্দিকা মমিসহ স্কুলে প্রাইভেট পড়তে যাচ্ছিল। তারা স্কুল গেটের কাছাকাছি পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা জেল গেট এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মো. রাশেদ (২৪) ও তার ৪-৫ জন সহযোগী তাদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা সাইমাকে জোরপূর্বক একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। এ সময় সাইমার ছোট ভাই ও সহপাঠী বাধা দেওয়ার চেষ্টা করলে অপহরণকারীরা অস্ত্র প্রদর্শন করে ও প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগীর পিতা মো. শাহাব উদ্দিন জানান, অভিযুক্ত রাশেদ বর্তমানে তাদের আত্মীয় সুলতান আহমেদের জায়গায় পাহারাদার হিসেবে সপরিবারে বসবাস করছিল। সে দীর্ঘদিন ধরে সাইমাকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করে আসছিল। এ বিষয়ে ইতিপূর্বে সামাজিকভাবে মৌখিক সমাধান করা হলেও রাশেদ তা মানেনি। এই ঘটনায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। মামলায় রাশেদ ছাড়াও তার বাবা, মা এবং এক ঘনিষ্ঠ বন্ধুসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করা হয়েছে। এজাহারে অভিযোগ করা হয়েছে যে, আসামিরা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ও যৌন লালসা চরিতার্থ করতে এই অপহরণের ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে অপহৃত ছাত্রীর কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। কোনো সহৃদয় ব্যক্তি অপহৃত ছাত্রী বা অপহরণকারীর সন্ধান পেলে ০১৮৩৫-০০৮৯১৭ এই মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সিনহা হত্যা মামলা: ছয় বছর পরও আপিল বিভাগে চূড়ান্ত রায়ের অপেক্ষা

উত্তরণ এলাকা থেকে স্কুলছাত্রীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ..

আপডেট সময় : ১২:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬