ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

নববর্ষ উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কক্সবাজারে পহেলা বৈশাখ উদযাপনকে ঘিরে নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার (৩০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার পৌরসভার হলরুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উদযাপন পরিষদের আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে  এবং সদস্য সচিব ছোটন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, জেলা জাসাসের আহ্বায়ক নাসির উদ্দীন,ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক রাজীব দেবদাশ,সাগরিকা খেলাঘর আসরের সভাপতি আবু তাহের কুতুবী,সত্যেনসেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক,ঝিনুকমালা খেলাঘর আসরের শাওন চক্রবর্তী, উদীচীর ফাল্গুনী দাশ,তর্পনা দে,সাংস্কৃতিক কর্মী ইস্পিতা চক্রবর্তী,ঝিনুকমালা খেলাঘর আসরের যুগ্ম-সাধারণ সম্পাদক ইল্লু বড়ুয়া,অঁলার তানবীরুল মিরাজ রিপন,দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক নয়ন চক্রবর্তী,জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল হাসান মণি,আবছার হাবের মোঃ আবছার,ধ্রুবতারার মিথিলা সেন,আগন্তকের মেহেদী হাসানসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ উৎসবকে ঘিরে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদেরও ব্যাপক আগমন ঘটে। তাই এবারের আয়োজনকে আরও আকর্ষণীয়, সুশৃঙ্খল ও নিরাপদ করতে সমন্বিত প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে— সূর্যোদয়ের সঙ্গে ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে দিনের সূচনা, শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে দিনব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী পান্তা-ভাতের আয়োজন, গ্রামীণ মেলা এবং ‘যেমন খুশি তেমন সাজ’ প্রতিযোগিতা।

নববর্ষ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় এবারের পহেলা বৈশাখ উদযাপন কক্সবাজারে এক আনন্দঘন ও বর্ণিল মিলনমেলায় পরিণত হবে, যা বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

নববর্ষ উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬