ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান বাড়লো তেলের দাম: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ‘মালয়েশিয়া এয়ারপোর্ট’ কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া: চলছে মানবপাচার ও অপহরণ উখিয়ায় গলায় ফাঁস লাগানো সেই কিশোরের মৃত্যু জরুরি স্বাস্থ্যসেবায় দেশের শ্রেষ্ঠত্ব অর্জন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আগামীর সময়ের কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ইমরান হোসাইন নিজের অস্ত্রের গু’লিতে পুলিশ সদস্য নি’হ’ত কচ্ছপিয়ায় কৃষি কর্মকর্তা জহিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কৃষক সমাবেশ ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পর্যালোচনা করছে ভারত : জয়সওয়াল ভূমিকম্পে কাঁপল পাকিস্তান মানবতার দায়: বৈশ্বিক সহায়তা ও আইনগত পদক্ষেপ এখন জরুরি শুরু হলো হজযাত্রা, প্রথম ফ্লাইটে ৪১৯ বাংলাদেশি জেদ্দায়

ড্রেন পরিষ্কারে পৌরসভাকে এমপি কাজলের কঠোর নির্দেশনা: নামছে স্কেভেটর ও ট্রাক

আসন্ন বর্ষা মৌসুমে কক্সবাজার শহরকে জলাবদ্ধতামুক্ত রাখতে ড্রেন পরিষ্কার কার্যক্রমে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টায় শহরের ৮ নং ওয়ার্ডের বৌদ্ধ মন্দির সড়ক এলাকায় চলমান পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি সরেজমিনে পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

​পরিদর্শনকালে এমপি কাজল সংশ্লিষ্ট কর্মীদের সাথে কথা বলেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বলেন, শহরের সৌন্দর্য রক্ষা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের কোনো বিকল্প নেই। বিশেষ করে মশার উপদ্রব কমাতে ড্রেন ও নর্দমা পরিষ্কার রাখা সবচেয়ে কার্যকর উপায়। জমে থাকা নোংরা পানি মশার প্রজনন ক্ষেত্র, যা থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়ায়।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী, পরিচ্ছন্নতা শাখার পরিদর্শক কবির হোছাইনসহ সংশ্লিষ্ট সুপারভাইজারেরা।

​পৌরসভা সূত্রে জানা গেছে, তারাবনিয়ারছড়া এলাকাটি পাহাড়ি হওয়ায় পলিমাটি জমে ২০ ফুটের ছড়াটি অনেকাংশ ভরাট হয়ে গেছে। যত্রতত্র ময়লা ফেলা এবং অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে পানি চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এই সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত খাল খনন প্রকল্পের ঠিকাদার নিয়োগের পূর্ব পর্যন্ত জরুরি ভিত্তিতে শুক্রবার থেকেই পৌরসভার ১টি স্কেভেটর ও ২টি ট্রাক নিয়মিত খাল খননের কাজ শুরু করবে।

​উল্লেখ্য, গত ১৪ মার্চ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবনিয়ার ছড়া পয়েন্টে বড় ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছিলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। একটি পরিচ্ছন্ন ও নান্দনিক পর্যটন শহর গড়তে এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জননেতা নুরুল আবছারে চিকিৎসায় পাশে দাঁড়ানোর আহবান

ড্রেন পরিষ্কারে পৌরসভাকে এমপি কাজলের কঠোর নির্দেশনা: নামছে স্কেভেটর ও ট্রাক

আপডেট সময় : ০৫:০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬