ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি এক ঘন্টায়ও! মারাত্মক এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বার্মিজ মার্কেট! দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার কক্সবাজারে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু রামুতে ভোক্তা অধিকার অভিযান : ২৭ হাজার টাকা জরিমানা

ভোটকেন্দ্র পরিদর্শনে সৌহার্দ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৩২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • 132

ঢাকা-১৫ আসনের আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে এসেছিলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। একই সময়ে একই ভোট কেন্দ্রে হাজির হন বিএনপির ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন।

ভোটকেন্দ্র থেকে বের হবার পথে সাক্ষাৎ হয় তাদের। এসময় ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা হয়। একে অপরকে জড়িয়ে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ভোটকেন্দ্রে দুই নেতা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তারা কিছুক্ষণ কথা বলেন এবং একে অপরকে আলিঙ্গন করেন। ঘটনাটি ঘিরে ভোটকেন্দ্রে উপস্থিত নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

কুশল বিনিময়কালে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম খান মিল্টন জামায়াত আমিরকে উদ্দেশ্য করে বলেন, আমরা দুজন ভাই ভাই। যেই জিতি এলাকার মানুষের জন্য একসঙ্গে কাজ করবো।

জামায়াত আমির ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন, একসঙ্গে সৌহার্দ্য বজায় রেখেই আমরা দেশ গড়বো। দুই প্রার্থীই ভোটগ্রহণ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন৷ কুশল বিনিময় ও আলিঙ্গন শেষে চলে যান।

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও সৌহার্দ্যের এই দৃশ্য নির্বাচনী পরিবেশে ভিন্ন মাত্রা যোগ করেছে বলে মন্তব্য করেছেন উপস্থিত কয়েকজন ভোটারা।

ভোটকেন্দ্রে উপস্থিত সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. সাইফ বলেন, আমরা ভোর পাঁচটা থেকে এখানে অবস্থান করছি। সকালে বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে ভোটারদের কাছে ভোট চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কি, বাকবিতণ্ডা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার

ভোটকেন্দ্র পরিদর্শনে সৌহার্দ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন

আপডেট সময় : ১০:৩২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬