ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালো অস্ত্র মামলার আসামী রোহিঙ্গা ইব্রাহিম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ : তদন্ত প্রতিবেদন জমা কুলসুমার সঙ্গে বাসটার্মিনালের হোটেলে উঠেছিল যুবক, পরে মিললো মরদেহ হাদির নাম মুছে ঢাবির হলের ফটকে ফিরছে বঙ্গবন্ধুর নাম লোহাগাড়ায় ইউপি নির্বাচনকে সামনে রেখে বিএনপির যাচাই-বাছাই কমিটি : প্রার্থী বাছাইয়ে তৃণমূলের ‘রায়’ সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ৯ ৩৯ দিন ধরে খোঁজ মিলছে না ব্যবসায়ী জসিমের ​হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে নগদ অর্থ পুরস্কার কক্সবাজারে ১৪ কেজি চোরাই মালামালসহ ভাঙ্গারী দোকানদার গ্রেপ্তার টেকনাফে দুই বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চাষ করেছেন ৭ কানি, দিনভর লাইনে দাঁড়িয়ে সার পেলেন ৫ কেজি মাঝ আকাশে ইসরায়েলগামী বিমানের পাইলটকে ছুরিকাঘাত, তবুও যেভাবে বেঁচে ফিরল ১৮০ যাত্রী মরিয়মের পরিবারের সঙ্গে আপস: জামিন পেলেন গাজী নজরুলের প্রথম স্ত্রী ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা

পার্বত্য জেলা বান্দরবানে (৩০০ নং সংসদীয় আসন) ১১ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপির প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেছেন, ‘ রাষ্ট্রের টাকা থাকলেও আমরা বেকার ভাতা দিবো না, ভাতা দিলে বেকারত্ব কমে না বরং বাড়ে। আমরা ভাতা নয়, কর্মসংস্থান দিবো। আমাদের ইশতেহারে দক্ষ জনবল তৈরিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে শাপলাকলি প্রতীকের সমর্থনে ১১ দলীয় জোট আয়োজিত গণমিছিলোত্তর পথসভায় তিনি এসব কথা বলেন।

এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন আরো বলেন,’ বান্দরবানের প্রাণ প্রকৃতি ও মানুষের ভাষা ও জীবন যাত্রার বৈচিত্র্যকে সামনে রেখে তাদের জন্য উপযোগী কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্র শিল্পের বিকাশ সাধন করা হবে। ‘

পথসভায় বান্দরবান পার্বত্য জেলা জামায়াতের আমির এসএম আব্দুস সালাম আযাদ প্রধান অতিথির বক্তব্যে  বলেন,’ জনগণের রায়ে আমরা ক্ষমতায় এলে দুর্নীতি ও জুলুম বন্ধ করা হবে। সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর দায়িত্ব আমরা নেব, বেকারদের কাজের ব্যবস্থা করে দেব।’

এর আগে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে একটি গণমিছিল নাইক্ষ্যংছড়ি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বান্দরবান জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মুহাম্মদ আবুল কালাম, উপজেলা জামায়াতের আমির আবু নাছের, এনসিপির উপজেলা আহবায়ক রাশেদুল হাসান, , জামায়াতের সদর ইউনিয়ন আমির মাস্টার আব্দুল গফুর সহ ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

কলাতলীতে অবৈধ স্থাপনা সরাতে ২৪ ঘন্টার সময় বেঁধে দিলো প্রশাসন

নাইক্ষ্যংছড়িতে গণমিছিল / আমরা ভাতা নয়, কাজ দিব – সুজা

আপডেট সময় : ০৮:১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬