ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন – কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও উখিয়ায় প্রার্থী দিল এনসিপি মাল্টিমিডিয়া সাংবাদিকদের কর্মশালায় ফারুক ওয়াসিফ-প্রযুক্তির এই যুগে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করলেন ববি হাজ্জাজ মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে ৫ জামায়াত-বিএনপি নেতা আটক কক্সবাজারে শুরু হলো ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ মালয়েশিয়ার প্রলোভনে নিখোঁজ হয়ে মিয়ানমার কারাগারে ছেলে, পথে ঘুরছেন অসহায় মা চকরিয়ায় ১৯ মামলার আসামী গ্রেপ্তার! বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্ব মা দিবস আজ পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির রামুতে কোমলমতি খেলাঘর আসরের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হামে মৃত্যু, সামনে ডেঙ্গু, এ কেমন জীবন?

অনেক ষড়যন্ত্র হবে, সাবধান থাকতে হবে-খুনিয়া পালংয়ে লুৎফুর রহমান কাজল

  • রাহুল মহাজন
  • আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • 463

কক্সবাজার-৩ (সদর–রামু–ঈদগাঁও) আসনে ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। এবার নির্বাচনের শেষ দিন পর্যন্ত কষ্টটুকু করতে হবে। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী)দুপুরে কক্সবাজার সদর উপজেলার খুনিয়াপালাং ইউনিয়নে ধানের শীষের পক্ষে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে সারিবদ্ধভাবে বিএনপির সকল ভোটারকে ভোটকেন্দ্রে উপস্থিত করতে হবে। আপনারা যদি ১০–১৫ দিন কষ্ট করে আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের জন্য সারাজীবন কষ্ট করবো।

লুৎফুর রহমান কাজল বলেন, খুনিয়াপালাং এলাকার মানুষের দীর্ঘদিন ধরে উচ্ছেদ আতঙ্কে বসবাস করতে হয়। তিনি নির্বাচিত হলে এই উচ্ছেদের ভয় থাকবে না বলে আশ্বাস দেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে যারা খাস জমি কিংবা পিএফ-এর জায়গায় বসবাস করছে, তাদের বৈধভাবে বসবাসের ব্যবস্থা করতে সরকারের সঙ্গে আলোচনা করবো।”

তিনি আরও বলেন, “আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো। কোনো জুলুমবাজকে আপনাদের ওপর জুলুম করতে দেবো না।”

এ সময় তিনি ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা ও কৃষি কার্ডের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন।

পথসভায় ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “অনেক ষড়যন্ত্র হবে, সাবধান থাকতে হবে। সাদা ও কালো কবুতর বের হয়েছে ধান খেয়ে ফেলার জন্য। কেউ কেউ জান্নাতের টিকিট বিক্রি করবে—সজাগ থাকবেন। সৃষ্টিকর্তা ছাড়া কেউ জান্নাত বা জাহান্নামের টিকিট দিতে পারে না।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন – কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও উখিয়ায় প্রার্থী দিল এনসিপি

অনেক ষড়যন্ত্র হবে, সাবধান থাকতে হবে-খুনিয়া পালংয়ে লুৎফুর রহমান কাজল

আপডেট সময় : ০৬:২৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬