ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় মহাসড়কে পশু হাট, শর্ত লঙ্ঘন করে অনুমোদন দিলেন ইউএনও! যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের চাইবে, মাঠে থেকে কাজ করে যাব ‘ডগ হেনরি’ ধরিয়ে দিলো ১৬ হাজার ইয়াবা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পোস্ট, এনসিপি নেতার ১৫ ঘন্টা হাজতবাস সরকার গণমাধ্যম কমিশন গঠনের কাজ শুরু করেছে : তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্য: মহেশখালীতে এনসিপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ আইনমন্ত্রীর একসঙ্গে চার ভাইয়ের মৃত্যু, দিশেহারা পরিবার রামুতে ৪০ হাজার ইয়াবা নিয়ে বিএনপি নেতার স্ত্রীসহ আটক ২ কক্সবাজার সরকারি কলেজ পরিদর্শনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লামা-ফাইতং সড়কে যাত্রী বেশে সিএনজি ছিনতাই: চালককে ছুরিকাঘাত জোয়ারিয়ানালার মরহুম জালাল আহমদ চৌধুরী’র ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ কুতুবদিয়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চকরিয়ার যুবকের মর্মান্তিক মৃত্যু

ভারুয়াখালী ও রশিদ নগরে বাহাদুর- “লবণ শিল্প রক্ষা ও লবণচাষিদের জীবনমান উন্নয়নে দাঁড়ি পাল্লায় ভোট দিন”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৩ আসনে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা করেছেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর। ভারুয়াখালী ও রশিদনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভারুয়াখালী ইউনিয়ন সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় ভিপি বাহাদুর ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্থানীয়দের নানা সমস্যা ও দাবি-দাওয়া শোনেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারুয়াখালী ইউনিয়নবাসীর জীবনমান উন্নয়ন ও লবণ শিল্পের উন্নয়নে ও ন্যায্যতার জন্য আমি স্থানীয় ও জাতীয় পর্যায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করবো।
লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তা বৃদ্ধি করে এ অঞ্চলের লবণ শিল্প কে শক্তিশালী করা হবে।
তিনি আরও বলেন, “লবণ শিল্পকে ঘিরে নতুন কর্মসংস্থান সৃষ্টি হলে এলাকার যুব সমাজের বেকারত্ব কমবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।”

এরপর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রশিদনগর ইউনিয়ন সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরে তিনি গ্রামের মেঠোপথগুলো সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের আশ্বাস দেন।

ভিপি বাহাদুর বলেন, “রশিদনগরের প্রত্যন্ত এলাকায় চলাচলের কষ্ট দূর করতে অগ্রাধিকার ভিত্তিতে মেঠোপথ তৈরি ও সংস্কার করা হবে, যাতে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ সহজে যাতায়াত করতে পারেন।”

এ সময় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কর্মী-সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ গণসংযোগ ও পথসভা এলাকায় নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং প্রার্থীর প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ ঘটায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় মহাসড়কে পশু হাট, শর্ত লঙ্ঘন করে অনুমোদন দিলেন ইউএনও!

ভারুয়াখালী ও রশিদ নগরে বাহাদুর- “লবণ শিল্প রক্ষা ও লবণচাষিদের জীবনমান উন্নয়নে দাঁড়ি পাল্লায় ভোট দিন”

আপডেট সময় : ১১:৩৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬