ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি এক ঘন্টায়ও! মারাত্মক এক অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল বার্মিজ মার্কেট! দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয়, সবাইকে বাংলাদেশি ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মাছ ধরার ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ কক্সবাজার সরকারি কলেজ অ্যাকাউন্টিং ক্লাবের কমিটি : সভাপতি মুন্না, সম্পাদক রেজাউল সুমাইয়ার মৃত্যুর ঘটনায় গ্রেফতার আরিফ-সোহেল কে কারাগারে প্রেরণ উখিয়াকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে চকরিয়া রাতে ইয়াবাসহ আটক, পরদিন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আটক হওয়া ব্যক্তি হারলেও উখিয়া দলের যে দৃশ্য হৃদয় ছুঁয়েছে সবার কক্সবাজারে জেন্ডার সংবেদনশীলতা বিষয়ে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু রামুতে ভোক্তা অধিকার অভিযান : ২৭ হাজার টাকা জরিমানা

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি অনুষ্ঠানে!

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা যাচ্ছে তিনি চট্টগ্রামস্থ টেকনাফের ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

ভিডিও সূত্রে জানা গেছে, কক্সবাজার-৪ আসনে বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরীর সাথে মতবিনিময়ের অংশ হিসেবে আয়োজিত সেই অনুষ্ঠানে জাফর চেয়ারম্যান অতিথির আসনে বসেননি বরং তিনি সাধারণ অতিথি হিসেবে এককোণে বসে আলোচনা শুনছিলেন।

৫ আগস্ট পরবর্তী সময়ে আত্মগোপনে চলে যান জাফর চেয়ারম্যান, পরবর্তীতে ২০২৪ সালের ৩১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বাসাবোতে র‍্যাবের হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যানুযায়ী তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১২টির বেশি মামলা রয়েছে। টেকনাফে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ৫ আগস্ট প্রকাশ্যে সরাসরি গুলি করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে এবং ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ১৮ আগস্ট করা একটি মামলারও আসামি তিনি।

এছাড়া ৫ আগস্ট টেকনাফে বিএনপি নেতাদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর চালানোর ঘটনায় করা তিনটি মামলারও আসামি জাফর।

জাফর আলম চেয়ারম্যান মুক্তি পেলেন কবে এমন প্রশ্ন অনেকের। এবিষয়ে জাফর আলমের মন্তব্য না মিললেও তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি সম্প্রতি মুক্তি পান। মুক্তির পর থেকেই বেশিরভাগ সময় তিনি চট্টগ্রাম অবস্থান করছেন বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণী সানুচিং তঞ্চঙ্গ্যার

টেকনাফের আলোচিত জাফর চেয়ারম্যানকে দেখা গেল চট্টগ্রামের একটি অনুষ্ঠানে!

আপডেট সময় : ১০:৫২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬