ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কে? ইনানী সী পার্ল রিসোর্ট – চাকচিক্যের আড়ালে রাষ্ট্রের ৬০০ কোটি টাকা আত্মসাৎ!  স্থানীয় সরকার নির্বাচন – কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও উখিয়ায় প্রার্থী দিল এনসিপি মাল্টিমিডিয়া সাংবাদিকদের কর্মশালায় ফারুক ওয়াসিফ-প্রযুক্তির এই যুগে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে হবে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করলেন ববি হাজ্জাজ মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে ৫ জামায়াত-বিএনপি নেতা আটক কক্সবাজারে শুরু হলো ৩ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ মালয়েশিয়ার প্রলোভনে নিখোঁজ হয়ে মিয়ানমার কারাগারে ছেলে, পথে ঘুরছেন অসহায় মা চকরিয়ায় ১৯ মামলার আসামী গ্রেপ্তার! বঙ্গোসাগরের ওপর সেই আলো ছিল ভারতীয় অত্যাধুনিক মিসাইল বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ বিশ্ব মা দিবস আজ পেকুয়ায় দফায় দফায় সংঘর্ষ ও বসতবাড়িতে অগ্নিসংযোগ: আহত একাধিক পেশকারপাড়ায় ফারুক হত্যার ঘটনায় মামলা, আসামী হলেন যারা…  সীমান্তের ৫শ হতদরিদ্রকে ফ্রীতে ৪ ধরণের সেবা দিলো ১১ বিজিবির

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • তানভীর শিপু:
  • আপডেট সময় : ১২:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • 810

কক্সবাজার শহরের লাইটহাউজ এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে সদর মডেল থানা–পুলিশ দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, লাইটহাউজ এলাকার দারুল উলুম মাদ্রাসা–সংলগ্ন একটি ভাড়া বাসার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম শফিউল আলম পলাশ, তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।

নিহতের সহকর্মী ও রুমমেট আমান উল্লাহ জানান, তিনি পলাশ ও রিফাতের সঙ্গে একই কক্ষে থাকতেন। তিনজনই স্থানীয় একটি দোকানে চাকরি করেন। ঘটনার সময় রিফাত চট্টগ্রামে অবস্থান করছিলেন এবং তিনি নিজের দোকানে ছিলেন।

পরে বাসায় এসে দেখেন, টয়লেটের ভেতরে পলাশের মরদেহ পড়ে আছে।

খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

ওসি ছমিউদ্দিন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা নিশ্চিত হওয়া যাবে।’

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় জামায়াত-এনসিপির প্রার্থী চূড়ান্ত, বিএনপির কে?

শহরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬