ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ লামায় বজ্রপাতে ঝরল দুই প্রাণ রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের সদস্য গ্রেফতার ট্রেনে কক্সবাজার যাবেন ১০ উপজেলার মানুষ, কোন স্টেশনে কত আসন মেরিনড্রাইভের দুই পাশে আড়াইশ অবৈধ রিসোর্ট, সৈকত দখল করেও চলছে ব্যবসা চুনতি অভয়ারণ্যে বন বিভাগের অভিযান : উদ্ধার ৬৫ শতক বনভূমি উখিয়ায় বন বিভাগের অভিযান: মাটিভর্তি ডাম্পারসহ চালক আটক পাহাড় ও সমতলের সব জাতিসত্তার সম্মিলিত অংশগ্রহণে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি এক ট্রেনেই কক্সবাজারে যেতে পারবে ৫ জেলার মানুষ বিশেষ পাসপোর্ট পাচ্ছে ৬৯ হাজার রোহিঙ্গা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে তিন বিভাগে বৃষ্টির শঙ্কা কক্সবাজারে নারীর ক্ষমতায়ন ও সামাজিক সম্প্রীতির পথে বাধা চিহ্নিত করেছে তরুণদের পরিচালিত গবেষণা

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা

কক্সবাজার-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত প্রার্থী আব্দুল কাদের প্রাইম,বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ’কে সমর্থন দিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে চকরিয়ায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আব্দুল কাদের প্রাইম বলেন, ‘জিওপির প্রার্থী হিসেবে গত ২৯ ডিসেম্বর আমি চকরিয়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা বরবার মনোনয়ন দাখিল করি এবং ২ জানুয়ারি কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।’

প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, ‘ দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও ফ্যাসিবাদ বিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য বজায় রেখে বিএনপির সাথে গণঅধিকার পরিষদের আসন সমঝোতা হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও দলের সভাপতি নুরুল হক নুরের নির্দেশে আমি প্রার্থীতা প্রত্যাহার করে এই আসনে বিএনপির প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ কে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি।’

এছাড়াও তিনি আরো বলেন,  ‘ সালাহউদ্দিন আহমদ একজন জাতীয় নেতা, শুধু চকরিয়া-পেকুয়ার নয় তিনি সারা বাংলাদেশের সম্পদ। তাই আমি মনে করি দলমত নির্বিশেষে সালাহউদ্দিন আহমদকে ভোট দিয়ে জয়যুক্ত করা উচিত।’

এই সিদ্ধান্ত কোন দুর্বলতা নয় উল্লেখ করে আব্দুল কাদের প্রাইম বলেন, ‘ এটি দায়িত্বশীলতা, রাজনৈতিক পরিপক্কতা এবং ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রতি আমাদের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। ‘

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

সালাহউদ্দিন আহমদকে গণঅধিকার প্রার্থীর সমর্থন, প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা

আপডেট সময় : ০৬:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬