ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

কুতুবদিয়ায় বোটডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার-নিখোঁজ ১

কুতুবদিয়ায় সাগরে বোটডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন।

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় ৮ জানুয়ারি সাগরে একটি ফিশিং বোট ডুবে গেলে এতে থাকা তিন জেলে নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর ৯ জানুয়ারি ভোররাতে ওই তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার জশির আলমের পুত্র ও বোটের মাঝি এহেছান এবং আলী আকবর ডেইলের বাসিন্দা লেড়ু। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন অমজাখালী এলাকার মাহামুল করিমের পুত্র কিশোর জেলে ফয়সাল।

বোটের মালিক বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার বাসিন্দা মো. কামাল সওদাগর জানান, তার মালিকানাধীন ফিশিং বোটটি ৮ জানুয়ারি রাতে সাগরে মাছ ধরতে যায়। মাছ ধরার জন্য জাল ফেলানোর সময় বোটটি নোঙরের সঙ্গে আটকে গিয়ে ডুবে যায়। বোটে মোট আটজন জেলে ছিলেন। ঘটনার পর পাঁচজন জেলেকে উদ্ধার করা সম্ভব হলেও তিনজন নিখোঁজ হন। পরে তল্লাশি চালিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য এখনো অনুসন্ধান কার্যক্রম চলছে বলে তিনি জানান।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, বোটডুবির ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধারের খবর তারা পেয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু

কুতুবদিয়ায় বোটডুবির ঘটনায় নিখোঁজ দুই জেলের মরদেহ উদ্ধার-নিখোঁজ ১

আপডেট সময় : ০২:৩৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬