ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শামীম আরা বেগম স্বপ্নাসহ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ টেকনাফে দুই সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার ছাত্রদলের হামলার প্রতিবাদে কক্সবাজারে জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ কক্সবাজারে একদিনে চার মরদেহ উদ্ধার, বাড়ছে উদ্বেগ গুপ্ত লিখে ফেইসবুক পোস্ট,উখিয়ায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৩ ৮ লাখ টাকা মুক্তিপণে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার রামুতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ: মৃত্যুর আগে ভিডিও বার্তায় বাঁচার আকুতি অপহরণের ১৬ ঘণ্টা পর উদ্ধার ইউপি সদস্য রুস্তম আলী টেকনাফে যৌথবাহিনীর চিরুনি অভিযান: অপহরণ চক্র ও পাহাড়ে সন্ত্রাস দমনে তৎপরতা জোরদার আগুন দেখতে গিয়ে প্রাণ গেল শিশু রাইয়ানের সংকটেও বিদ্যুৎ গিলছে টমটম-ইজিবাইক স্লোগান, সুবিধা ও বাস্তবতার রাজনীতি নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

জামায়াত নেতা আনোয়ারীর ‘চেয়ারম্যান’ চেয়ারে যুবলীগ নেতা!

কক্সবাজার-৪ আসনে এমপি প্রার্থী জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারী পদত্যাগ করায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন শাহজালাল। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করা এই ব্যক্তি ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান।

গতকাল রোববার (৪ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান স্বাক্ষরিত এক
আদেশে অগ্রাধিকার বলে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়।

২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন স্থানীয় এক সমন্বয়ক জানান, ‘ নির্বাচন কমিশনার সানাউল্লাহ যেদিন (রোববার) আইনশৃঙ্খলা মিটিংয়ে ফ্যাসিস্ট ইলিমেন্ট নিয়ে সংশয় প্রকাশ করলেন সেদিনই এক যুবলীগ নেতাকে চেয়ারম্যান বানালো কক্সবাজারের জেলা প্রশাসন, এটি আসলে দুঃখজনক। আমরা অনতিবিলম্বে তাঁর অপসারণ চাই।’

এ প্রসঙ্গে শাহজালাল জানান, ‘ ২০১৫ সালে আমি যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, বর্তমানে কোন রাজনীতি করিনা।’

জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, বিষয়টি আমি সবেমাত্র অবগত হয়েছি, তদন্ত করে দেখে প্রযোজ্য ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

শামীম আরা বেগম স্বপ্নাসহ বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ

জামায়াত নেতা আনোয়ারীর ‘চেয়ারম্যান’ চেয়ারে যুবলীগ নেতা!

আপডেট সময় : ১১:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬