ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৃত্যুর বর্ষণ: কক্সবাজার-নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে নিহত ১১ বৃষ্টি বাধ সাধেনি: শেষ হলো এইচএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা, নকলের দায়ে বহিস্কৃত ২ টানা বৃষ্টিতে লামার নিম্নাঞ্চল প্লাবিত : প্রশাসনের সতর্কতা জারি লোহাগাড়ায় টানা বৃষ্টি :পানিবন্দী অসংখ্য মানুষ সাভারে এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ সাত মামলার আসামি কচ্ছপিয়ার ইউপি সদস্য শাকিলকে ঘিরে সীমান্ত চোরাচালানের অভিযোগ বৈরী আবহাওয়ায় মহেশখালী নৌপথে সি-ট্রাক ও স্পিডবোট চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা পাহাড় ধস, জলাবদ্ধতা ও ঢলের পানিতে মৃত্যু, দুর্ভোগে নাইক্ষ্যংছড়ির মানুষ জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা কক্সবাজার ফিশারী ঘাটে নির্মিত হচ্ছে অত্যাধুনিক ফিশ ল্যান্ডিং স্টেশন : মৎস্য খাতে আসবে বৈপ্লবিক পরিবর্তন কক্সবাজারে বিদেশি নারী পর্যটককে ধ/র্ষ/ণ চেষ্টা : তিনজনকে ১০ বছরের কারাদণ্ড পেকুয়ায় পাহাড় ধসে এক শিশুর মৃত্যু কক্সবাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ​কক্সবাজারের ২০ এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে ১ লাখেরও বেশি মানুষ কুতুবদিয়ায় লেমশীখালী-কৈয়ারবিল সংযোগ সেতু ধসে পড়েছে

খালেদা জিয়ার শোক হবে বাংলাদেশ বিনির্মানের শক্তি – সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ খালেদা জিয়াকে হারানোর শোককে শক্তিতে পরিণত করতে হবে।  সেই শক্তি শুধু সংকীর্ণ নির্বাচনের কাজে আমরা ব্যবহার করব না, বরং এই বাংলাদেশ, এই জাতি বির্নিমাণে প্রয়োগ করব।’

সোমবার (৫ জানুয়ারি)  চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে রামপুর মিছবাহুল মাদ্রাসায় সদ্য প্রয়াত খালেদা জিয়ার জন্য বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। তিনি তার সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, কিন্ত পেয়েছেন এদেশের মানুষের ভালোবাসা। আমরা সবাই যতদিন বেঁচে থাকব তার ত্যাগকে মূল্যায়ন করব।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী আরো বলেন, ‘দেশের নির্যাতিত নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন। সারাবিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ জানাজার একটি তার নসিব হয়েছে। এতে বোঝা যায়, এদেশের মানুষ তার ওপর কত বেশি আস্থা রাখতেন, ভরসা করতেন।’

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরদিন তাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মৃত্যুর বর্ষণ: কক্সবাজার-নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও পাহাড়ি ঢলে নিহত ১১

খালেদা জিয়ার শোক হবে বাংলাদেশ বিনির্মানের শক্তি – সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ১০:২৩:২৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬