ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৪ মাসব্যাপী বিআরটিসির ড্রাইভিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ১০০ জন জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় টেকনাফে যুবক গুলিবিদ্ধ টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি কক্সবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হ্নীলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর/ অবশেষে জেটি ও টার্মিনালসহ অবকাঠামো নির্মাণের কাজ শুরু জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন: ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সৈকত খেলাঘর আসর নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো গর্তে কক্সবাজারে ১১ দলীয় ঐক্যের গণমিছিল:গণভোটের রায় বাস্তবায়ন না হলে বিএনপিকে জনগণ নোট অব ডিসেন্ট দেবে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনুকমালার নানান আয়োজন 

টিটিএনের সম্পাদক হলেন শেখ জাহাঙ্গীর হাছান মানিক

দি টেরিটোরিয়্যাল নিউজ, টিটিএন এর আওতাভুক্ত স্বতন্ত্র অনলাইন সংবাদ পোর্টাল টিটিএন এর সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন শেখ জাহাঙ্গীর হাছান মানিক।

টিটিএন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় শেখ জাহাঙ্গীর হাছান মানিক বলেন, টিটিএনকে একটি দায়িত্বশীল, তথ্য ভিত্তিক ও জনস্বার্থ কেন্দ্রিক সংবাদমাধ্যম হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। বিশেষ করে কক্সবাজারকে ঘিরে আঞ্চলিক বাস্তবতা, সীমান্ত সংলগ্ন পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রভাবের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।”

তিনি আরও বলেন, ভূরাজনীতি, আঞ্চলিক কৌশলগত অবস্থান, ভারত মহাসাগরীয় অঞ্চল, রোহিঙ্গা সংকট, সীমান্ত ও নিরাপত্তা ইস্যু, পর্যটন ও পরিবেশগত চ্যালেঞ্জ; এসব বিষয়ে বিশ্লেষণধর্মী, গবেষণা ভিত্তিক ও ব্যাখ্যা মূলক সাংবাদিকতা পরিচালনা করা হবে। স্থানীয় ঘটনাপ্রবাহকে জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে উপস্থাপন করাই এই পোর্টালের অন্যতম লক্ষ্য।

শেখ জাহাঙ্গীর হাছান মানিক একজন অভিজ্ঞ উন্নয়নকর্মী, কৌশলগত পরামর্শক ও লেখক। তিনি ডিসকাস ম্যানেজ আউটপুট (ডিএমও) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শিল্প উন্নয়ন, জনস্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনা ও আর্থিক কাঠামো গঠনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনিসেফ বাংলাদেশ এর সার্বজনীন লবণ আয়োডিনযুক্ত প্রকল্পে তিনি কারিগরি পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

একাডেমিক ভাবে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান), ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ( এমবিএ) এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর (এম.এ) ডিগ্রিধারী। দেশ-বিদেশে শিল্প, উন্নয়ন ও কৌশলগত প্রকল্প ব্যবস্থাপনায় তিনি একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

টিটিএন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, শেখ জাহাঙ্গীর হাছান মানিকের নেতৃত্বে দি টেরিটোরিয়্যাল নিউজ অনলাইন পোর্টালটি ভূরাজনীতি, উন্নয়ন ও জনস্বার্থ ভিত্তিক সাংবাদিকতায় একটি বিশ্বাসযোগ্য ও চিন্তাশীল প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৪ মাসব্যাপী বিআরটিসির ড্রাইভিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ১০০ জন

টিটিএনের সম্পাদক হলেন শেখ জাহাঙ্গীর হাছান মানিক

আপডেট সময় : ০৬:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬