ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ গা দিয়ে দুর্গন্ধ আসে’, ‘লুঙ্গি পরে এসেছেন কেন’? পেকুয়ায় প্রথম ধাপে কৃষি সহায়তা কার্ড পাচ্ছে ৯৮২ কৃষক ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত কানাডার হাইকমিশনে প্রদর্শিত হলো কক্সবাজারের তরুণদের নির্মিত চলচ্চিত্র ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’  মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে আন্তর্জাতিক কফি দিবস আজ

১২ কোটি টাকার সম্পদের মালিক কাজল, স্ত্রী সন্তানেরাও স্বাবলম্বী

কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ লুৎফর রহমান কাজলের স্থাবর-অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত হলফনামায় তিনি নিজের স্বর্ণের পরিমাণ দেখিয়েছেন ৫০ ভরি এবং শিক্ষাগত উল্লেখ করেছেন বাণিজ্যে স্নাতক।

বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক কাজল বছরে মৎস্য প্রকল্প থেকে আয় করেন ১১ লাখ ২৫ হাজার ২ শত ৪০ টাকা, পরিচালক পেশায় বেতন পান ৪ লাখ ৬৫ হাজার ৩ শত ৩৩ টাকা। এছাড়াও কৃষিখাতে তিনি ২ লাখ ৬০ হাজার টাকা, বাড়ি ভাড়া বাবদ ৩ লাখ ৮৪ হাজার টাকা ও ব্যাংক মুনাফা বাবদ ৯ শত ৬ টাকা বার্ষিক আয় দেখিয়েছেন।

হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, কাজলের স্ত্রী ও দুই পুত্র সন্তানের বার্ষিক আয়ের পরিমাণ প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা।

১ কোটি ৬১ লাখ ২৪ হাজার ৭ শত ৫৯ টাকা নগদ অর্থের মালিক কাজল নিজের অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য উল্লেখ করেছেন ৫ কোটি ৮৬ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা, তার একটি মিটসুবিশি পাজেরো গাড়ি ও একটি শর্টগান রয়েছে। এছাড়াও স্ত্রী ও সন্তানদের অস্থাবর সম্পদের বর্তমান আনুমানিক মূল্য লেখা হয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ টাকা।

স্থাবর সম্পদের মধ্যে প্রায় ২২ একর অকৃষি জমি, ২০ একর লীজকৃত জমি, উত্তরায় একটি ফ্ল্যাট ও কক্সবাজারে কাজলের একটি বাড়ি রয়েছে। যৌথ মালিকানাধীন সম্পদ সহ তার স্থাবর সম্পদের বর্তমান মূল্য ৫ কোটি ১১ লাখ টাকা। এছাড়াও কাজলের স্ত্রী ৯০ লাখ ৬৮ হাজার ৪ শত টাকা বর্তমান মূল্যের স্থাবর সম্পদের মালিক।

প্রসঙ্গত, ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লুৎফর রহমান কাজল এই আসনে জয়লাভ করেছিলেন। এই আসনে কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর এইবারই প্রথম জামায়াত প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তবে তিনি কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

আগামী ৩ জানুয়ারি সকাল ১১ টায় জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে কক্সবাজার ৩ আসনের মনোনয়ন জমা দেওয়া ৬ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ

১২ কোটি টাকার সম্পদের মালিক কাজল, স্ত্রী সন্তানেরাও স্বাবলম্বী

আপডেট সময় : ০৬:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬