ঢাকা ১১:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার রামুতে কোমলমতি শিশু নিকেতনের “বর্ষার ভরসায় জীবনের গান গাই” ৭ম পর্ব অনুষ্ঠিত বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বড় ঘোষণা মিয়ানমার সরকারের শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১০০ ভরি স্বর্ণ সহ ৪ কোটি ৩৩ লাখ টাকার সম্পদের মালিক জামায়াত প্রার্থী ভিপি বাহাদুর

কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী শহীদুল আলম বাহাদুরের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অফ আর্টস এবং তার রয়েছে ১০০ ভরি (তোলা) স্বর্ণ।

হলফনামা অনুযায়ী, সব মিলিয়ে ৪ কোটি ৩৩ লাখ টাকা (বর্তমান মূল্য) স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক সাবেক এই শিবির নেতা।

ব্যবসা থেকে শহীদুল আলম বাহাদুর বছরে ৪ লাখ ৬৫ হাজার টাকা আয় করেন। অস্থাবর সম্পদের মধ্যে তার রয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার ৬ শত ৫৩ টাকা নগদ অর্থ, এছাড়াও ব্যবসায় তিনি নগদ অর্থ উল্লেখ করেছেন ৩৮ লাখ ২ হাজার ১ শত ১৪ টাকা এবং স্ত্রীর রয়েছে ১০ ভরি স্বর্ণ।

২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৭ শত ৫০ টাকা পরিমাণের অস্থাবর সম্পদ দেখানো বাহাদুরের স্থাবর সম্পদ হিসেবে রয়েছে মাত্র ০.২৫ একর অকৃষি জমি ও একটি সেমিপাকা বাড়ি, এসবের বর্তমান আনুমানিক মূল্য হলফনামায় লেখা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা।

কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর এইবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন তবে তিনি কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

প্রসঙ্গত, দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে কক্সবাজার-৩ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনি সহ আরো ৫ প্রার্থী বাহাদুরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী

১০০ ভরি স্বর্ণ সহ ৪ কোটি ৩৩ লাখ টাকার সম্পদের মালিক জামায়াত প্রার্থী ভিপি বাহাদুর

আপডেট সময় : ০৬:০৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬