ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন? ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায়

ভালো কিছু শুরুর আশা পঁচিশের শেষ সূর্যাস্ত দেখতে আসা পর্যটকদের

বছরের শেষ দিনে সূর্যাস্ত অবলোকন করতে আসা পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পর্যটন নগরী কক্সবাজার। বুধবার (৩১ ডিসেম্বর) সারাদিনই সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলীতে দেখা যায় মানুষের উপচে পড়া ভীড়।

বিকাল ৫ টা ২৬ মিনিটের দিকে ২০২৫ সালের শেষ সূর্যকে বিদায় জানান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো পর্যটক।  এসময় প্রকৃতির নান্দনিকতায় প্রিয়জনদের সাথে সময় কাটানোর পাশাপাশি ছবি তুলে স্মৃতি সংরক্ষণ করেছেন অনেকেই।

রাজশাহী থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা এক পর্যটক জানান ‘ দেখতে দেখতে আরো একটি বছর চলে গেলো, নতুন বছর দেশের মঙ্গল বয়ে আনুক। প্রিয় জায়গা কক্সবাজারে এসে পরিবার সহ  ২০২৫ কে বিদায় দিলাম, সূর্যাস্ত উপভোগ করে ভালোই লেগেছে।’

গত কয়েক বছর ধরে থার্টি ফার্স্ট উপলক্ষে কক্সবাজার সৈকতে বড় পরিসরের আয়োজন হচ্ছেনা। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়  শোক থাকায় তারকামানের হোটেলগুলো সহ আভ্যন্তরীণ অনেক বিশেষ আয়োজন বাতিল করা হয়েছে।

শহরের পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের প্রায় অধিকাংশই এখন  পর্যটকে ভরপুর। বড়দিন, টানা ছুটি ও বর্ষবরণকে কেন্দ্র করে চলতি সপ্তাহে অন্তত ছয় লক্ষাধিক পর্যটক কক্সবাজার এসেছেন বলে ধারণা পর্যটন ব্যবসা সংশ্লিষ্টদের।

কক্সবাজার হোটেল-গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, ‘  সৈকত ও উন্মুক্ত স্থানে কোনো আয়োজন না থাকলেও বর্ষবরণকে ঘিরে পর্যটকের আগমন থেমে নেই,মৌসুমের শুরুর দিকে পর্যটক কম ছিলো কিন্তু এই সময়ে এসে আশানুরূপ পর্যটক ভ্রমণ করেছেন।’

থার্টি-ফাস্ট নাইটকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে, জেলা পুলিশের পক্ষ থেকে জারি করা হয়েছে ৭ টি বিধিনিষেধ।

সমুদ্রসৈকতে আতশবাজি ও পটকা বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উন্মুক্ত স্থানে কিংবা রাস্তায় কোনো কনসার্ট, নাচ-গানের অনুষ্ঠান করা যাবে না। ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত বার ও মদের দোকানে বেচাকেনা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বলেন, ‘ পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্নের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন কাজ করছে, বিধি-নিষেধ মানা হচ্ছে কিনা তা কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

ভালো কিছু শুরুর আশা পঁচিশের শেষ সূর্যাস্ত দেখতে আসা পর্যটকদের

আপডেট সময় : ১০:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫