ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি

আরাকান আর্মির একবছর : নাফে নিয়মিত চলে জেলেধরা, এপারে নতুন দেড় লাখ রোহিঙ্গা

২০২৪ সালের ১০ ডিসেম্বর, গণমাধ্যমে খবর আসে মিয়ানমারের রাখাইন প্রান্তে বাংলাদেশ লাগোয়া ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরকান আর্মি।

ঘটনার একবছর অতিক্রান্ত হলেও এখনো সংঘাত অব্যাহত আছে, বলার মত কোন ইতিবাচক পরিবর্তন আসেনি সামগ্রিক প্রেক্ষাপট জুড়ে।

তবে রাখাইনকে এক প্রকার রোহিঙ্গা শূন্য করার তৎপরতা জানান দিচ্ছে জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যান, সংঘাতের ফল হিসেবে নতুন করে আরো দেড় লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রিত হিসেবে পেয়েছে বাংলাদেশ।

আরকান আর্মি ১৪ টি টাউনশিপে কর্তৃত্ব স্থাপনের দাবী করে আসছে, কিন্তু জান্তার প্রত্যাঘাতে কয়েকটিতে তাদের এখন বেগতিক অবস্থা। আর গুরুত্বপূর্ণ ৩টি টাউনশিপের নাগাল পেতেই হিমশিম খাচ্ছে তারা।

আধিপত্য কায়েমের পর প্রায় চারশ জেলেকে নাফ নদী থেকে তুলে নিয়ে গেছে ইউনাইটেড লিগস অফ আরকানের এই সামরিক শাখা।

‘জেলেধরা’ বাহিনি হিসেবে টেকনাফের জেলেপল্লীতে তারা আতংকের নামে পরিণত হয়েছে, যেখানকার প্রায় দুশতাধিক জেলে এখনো ওপারে বন্দী।

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোন সুসংবাদের দেখা নেই, শুধু আছে রাখাইনে নিপীড়িত জনগোষ্ঠীটির উপর অত্যাচার বৃদ্ধির খবর।

এখন দেখার বিষয়, রাখাইনে শান্তি কি আদৌ ফিরে আসবে নাকি অন্যকোন নতুন দুঃসংবাদ আসতে চলেছে সামনের দিন গুলোতে?

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ

আরাকান আর্মির একবছর : নাফে নিয়মিত চলে জেলেধরা, এপারে নতুন দেড় লাখ রোহিঙ্গা

আপডেট সময় : ১০:৫৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫