ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ! প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী পেকুয়ায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু কুতুবদিয়ায় পানিতে ডুবে নারীর মৃত্যু লামার ফাইতংয়ে ৫ ইটভাটায় মোবাইল কোর্ট, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা হলদিয়া পালং বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মেম্বারের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তি : কক্সবাজারে রাত ৮টায় শপিংমল ও দোকানপাট বন্ধের নির্দেশ গর্জনিয়া সীমান্তে বিজিবির অভিযান : ২ লাখ ইয়াবা উদ্ধার

নিরীহ আ’লীগ সমর্থকদের হয়রানি না করার নির্দেশ সালাহউদ্দিন আহমেদের

নিরীহ আওয়ামী লীগ সমর্থকদের হয়রানি না করার নির্দেশ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ৷ তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এই এলাকায় আওয়ামী লীগের পরিবারপরিজন, ভাই- বন্ধু আছে। তারা নিরীহ মানুষ। তারা কারো ক্ষতি করেনি৷ তাদের হয়রানি করা যাবে না। তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় পেকুয়ায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন৷ এ নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের ভোটাধিকার এবং গনতান্ত্রিক অধিকার ফিরে পাবে। দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে এ নির্বাচনের মধ্যদিয়ে। যে যেই দল করুক না কেন, ধানের শীষে একটা একটা ভোট দিতে বলবেন সবাইকে। সবার ঘরে ঘরে আমার সালাম পৌঁছে দিবেন।

সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার প্রথম দিনের প্রচারণা শুরু করেন চকরিয়ায়৷ বুধবার পেকুয়া উপজেলার শিলখালী, বারবাকিয়া, টৈটং এবং রাজাখালী গণসংযোগ করেন৷ আজ বৃহস্পতিবার উপজেলার মগনামা, উজানটিয়া এবং পেকুয়া সদরে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেন। শুক্রবার মাতামুহুরী সাংগঠনিক থানার বিভিন্ন ইউনিয়নগুলোতে প্রচারণা করার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

নিরীহ আ’লীগ সমর্থকদের হয়রানি না করার নির্দেশ সালাহউদ্দিন আহমেদের

আপডেট সময় : ১২:৫৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫