ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া, গনতন্ত্রের প্রতীক ধানের শীষ-সালাহউদ্দিন আহমেদ

বিএনপি ক্ষমতায় এলে দেশে ভরপুর উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, বাংলাদেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই দেশের গণতন্ত্রের প্রতীক হলো ধানের শীষ। তাই এই দেশ এবং গণতন্ত্র রক্ষার জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে এবং ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্যে ভোট চাইতে হবে।

বুধবার (৩ ডিসেম্বর) দ্বিতীয় দিনের মতো নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রচারণাকালে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমেদ। এদিন তিনি নিজ জন্মস্থান পেকুয়া উপজেলার পেকুয়া সদর, শীলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘১২-১৪ বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে। এ জন্য আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন।

আপনারা সবাই জানেন আমাকে হত্যার উদ্দেশ্যে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার আমাকে গুম করেছিল। আল্লাহ আমার হায়াত রাখায় এবং সবার দোয়ায় আমি আজ আপনাদের সামনে আসতে পেরেছি।’

বিএনপি নেতা সালাহউদ্দিন বলেন, ‘আমাদের দেশনেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই দেশের ঐক্যের প্রতীক। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমাদের নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।একইভাবে আমাদের নেতা তারেক রহমানসহ আমাদের জন্য দোয়া করবেন।’ আমার একটাই অনুরোধ থাকবে আপনারা আমার হয়ে সবাই ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইবেন।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া, গনতন্ত্রের প্রতীক ধানের শীষ-সালাহউদ্দিন আহমেদ

আপডেট সময় : ০৬:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫