ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোট দিলেন সেনাপ্রধান আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি : প্রধান উপদেষ্টা রামুতে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপি নেতা আটক ভোট প্রদান শেষে লুৎফুর রহমান কাজল- জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম ভোটকেন্দ্র পরিদর্শনে সৌহার্দ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন ভোট দিলেন তারেক রহমান ‘ ইতিহাসের বাঁক বদলানো শুরু’ – সালাহউদ্দিন আহমদ কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার-০২: মহেশখালী-কুতুবদিয়ায় ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি কক্সবাজার ০১- : চকরিয়া-পেকুয়া উপজেলায় ভোটার কতো, ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? নির্বাচনকালীন সাংবাদিকদের সুরক্ষায় কক্সবাজারে ক্র্যাকের ‘জরুরি সহায়তা সেল’ গঠন প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন?

রাইজিং স্টার এওয়ার্ড ২০২৫– বিশ্বের ৭ ফাইনালিস্টের মধ্যে কক্সবাজারের হাকিমুন নেসা ব্যাপ্পি

নারীদের সংগঠন WAYDO – নারী সেবা ও যুব উন্নয়ন সংঘ–এর প্রধান নির্বাহী হাকিমুন নেসা ব্যাপ্পি আন্তর্জাতিক অঙ্গনে এক গৌরবোজ্জ্বল অর্জন করেছেন। তিনি নির্বাচিত হয়েছেন WINDRR রাইজিং স্টার এওয়ার্ড ২০২৫ –এর ফাইনালিস্ট হিসেবে।

এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করছে Women’s International Network on Disaster Risk Reduction (WIN DRR), যা সমর্থিত UNDRR (UN Office for Disaster Risk Reduction) Asia-Pacific এর মাধ্যমে।

দুর্যোগ ঝুঁকি হ্রাস, নারী ক্ষমতায়ন এবং যুব উন্নয়ন—এই তিনক্ষেত্রে অসাধারণ নেতৃত্ব, নিষ্ঠা এবং সক্রিয় ভূমিকার জন্য এই আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন ব্যাপ্পি। তার নিরলস প্রচেষ্টা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে নারী ও যুবসমাজকে সংগঠিত করে টেকসই ও সহনশীল কমিউনিটি গঠনে সহায়তা করছে।

WAYDO পরিবার জানিয়েছে, এই অর্জন শুধু ব্যাপ্পির নয়, বরং নারী নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও প্রভাবের শক্তিশালী প্রতীক।

বর্তমানে হাকিমুন নেসা ব্যাপ্পি UNCC Bangkok–এ বাংলাদেশ এবং WAYDO–র পক্ষ থেকে এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—এই অর্জন ভবিষ্যতে নারী নেতৃত্ব ও দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

রাইজিং স্টার এওয়ার্ড ২০২৫– বিশ্বের ৭ ফাইনালিস্টের মধ্যে কক্সবাজারের হাকিমুন নেসা ব্যাপ্পি

আপডেট সময় : ১২:৫৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫