ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রশিতে ঝুলছিলো গৃহবধুর মরদেহ, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা ​‘ঘরে বসে খেলা বিশ্বের প্রথম ফুটবলার নেইমার’, ব্রাজিলের প্রেসিডেন্ট শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ধানের শীষের পক্ষে ভোট করায় রেমিটেন্স যোদ্ধাকে সাজানো হয়েছে মাদক ছিনতাইকারী – প্রতিবাদ ও ব্যাখ্যায় কবির আন্তর্জাতিক শরণার্থী দিবস আজ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জমির হোসেন গ্রেফতার স্বামীকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, স্ত্রী গ্রেপ্তার ‘তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে’ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী স্কটল্যান্ডের বিপক্ষে ফিরতে পারেন নেইমার, ব্রাজিলের ‘নাম্বার টেন’ সংকটে নতুন আশা উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যুতে মামলা দায়ের, চালক কারাগারে অস্থায়ী ইজারায় সরকারি জমি দখল করলেন বিএনপি নেতা ফোরকান! বাংলাদেশ পাকিস্তানকে এক সুতোয় বাঁধার চেষ্টা: ভূরাজনীতির নতুন বার্তা? কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, দেশজুড়ে সতর্কবার্তা

কক্সবাজার শহরের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুর ও শাবকদের রক্ষায় সচেতনতামূলক পোস্টার

কক্সবাজার শহরের বিভিন্ন রাস্তায়, গলি-মোড়ে এবং বাসস্ট্যান্ড এলাকায় নজর কাড়ছে এক ব্যতিক্রমী পোস্টার। এতে লেখা— “এখানে সদ্য সন্তান হওয়া মা কুকুর ও তার বাচ্চারা রয়েছে। দয়া করে সতর্ক থাকুন।”

এই উদ্যোগের মূল উদ্দেশ্য— পথের প্রাণীদের প্রতি সহানুভূতি ও দায়িত্বশীল আচরণে নাগরিকদের উদ্বুদ্ধ করা।

জার্সি প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠান দরিয়া স্পোর্টসওয়্যার এবং পাখি পালন ও পরিচর্যা বিষয়ক ফেসবুক পেইজ ‘বিহগসখা’ যৌথভাবে এই মানবিক উদ্যোগটি নিয়েছে। শহরের বিভিন্ন স্থানে লাগানো এসব পোস্টার ইতোমধ্যে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনেকে থেমে পোস্টারটি পড়ছেন এবং মোবাইলে ছবি তুলতেও দেখা গেছে।

পোস্টারে জনসাধারণের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে—

শান্ত থাকুন ও শব্দ কমান।

কুকুরছানাদের গায়ে হাত দেবেন না।

তাদের খাওয়া বা বিশ্রামের সময় কাছে যাবেন না।

ভয় দেখানো বা আঘাত করা থেকে বিরত থাকুন, কারণ ভয় পেলে মা কুকুর কামড় দিতে পারে।

শিশুদের সতর্ক করুন, যাতে তারা মা কুকুর বা ছানাদের বিরক্ত না করে।

পোস্টারে আরও স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে, ২০১৯ সালের প্রাণিকল্যাণ আইনের অধীনে কুকুর নিধন ও অপসারণ—উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ।

দরিয়া স্পোর্টসওয়্যারের স্বত্বাধিকারী সায়ন্তন ভট্টাচার্য ও বিহগসখার এডমিন স্বরূপ চক্রবর্তী বলেন, ‘কক্সবাজারের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুরদের প্রতি স্থানীয়দের সহানুভূতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রচারণা চালানো হয়েছে। আমরা আশা করছি, এই ছোট উদ্যোগটি প্রাণিকল্যাণে বড় প্রভাব ফেলবে এবং মানুষ ও প্রাণীর সহাবস্থান আরও মজবুত হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রশিতে ঝুলছিলো গৃহবধুর মরদেহ, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা

কক্সবাজার শহরের রাস্তায় সদ্য সন্তান হওয়া মা কুকুর ও শাবকদের রক্ষায় সচেতনতামূলক পোস্টার

আপডেট সময় : ১০:৫৮:১১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫