ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূলহোতা সাজ্জাদ র‍্যাবের জালে সেন্টমার্টিনে পর্যটন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত বহাল থাকছে! রামুতে বৃদ্ধকে জবাই করে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন শিবিরের বিরুদ্ধে ছাত্রদলকে লেলিয়ে দিয়েছে সরকার : গোলাম পরওয়ার মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩ জব্বারের বলীখেলার ১১৭তম আসর বসছে শনিবার- লালদীঘিতে জমবে বৈশাখী মেলা সহকারী বন সংরক্ষক শাহীনুর ইসলামের বিবৃতি রামুতে সড়ক সংস্কারে ঠিকাদার-এলজিইডি কর্তার অনিয়ম, কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে কার্পেটিং রোহিঙ্গা ক্যাম্পে গলায় ফাঁস দিয়ে নারীর আত্মহত্যা কুতুবদিয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন  মেরিন ড্রাইভ সংলগ্ন বনভূমিতে নতুন করে গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ উখিয়ায় পরিবেশ ও বন অপরাধ দমনে প্রশাসনের অভিযান: ৩ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ টেকনাফের জেলেপল্লীতে অগ্নিদুর্গতদের পাশে দাঁড়ালেন শাহজাহান চৌধুরী হ্নীলায় সহায়তা প্রদানকালে জেলা জামায়াত আমীর আনোয়ারী -অবিলম্বে নাফ নদী খুলে দিন ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

কলাতলীর মিছিলের মামলায় আসামি হলেন কারারুদ্ধ এমপি পুত্র রনি : জড়িত না থাকলে পাবে অব্যাহতি- পুলিশ

শহরের কলাতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলার আসামি হয়েছেন জেলা কারাগারে থাকা সাবেক ছাত্রলীগ নেতা তারেক মাহমুদ রনি। তাকে ১৬ নাম্বার এজাহার নামীয় আসামি করা হয়েছে। রনি উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর পুত্র।

কারাগারে থাকা অবস্থায় রনি মিছিলের মামলায় আসামি হওয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠেছে। তবে পুলিশের হাইকমান্ড বলছে ঘটনায় জড়িত না থাকলে তাকে অব্যাহতি দেওয়া হবে৷

গত রোববার সকালে শহরের কলাতলী সড়কে মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা। মিছিল টি কলাতলী ডিভাইন ইকো রিসোর্টের গলি থেকে শুরু হয়। এতে অংশ নেয় ৩০ থেকে ৪০ জন।

এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় উপপরিদর্শক (এসআই) সুমন সরকার বাদি হয়ে ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযান চালিয়ে কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক হানিফ, ১২ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা শাকিল ও সমিতিপাড়ার আওয়ামীলীগ নেতা মোস্তাক কে এ মামালায় আটক করা হয়েছে।

পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস টিটিএনকে জানান, মিছিলের পর পর অনেকের দেওয়া তালিকা অনুযায়ী পুলিশ মামলা দায়ের করেছে। এ পর্যন্ত তিনজন আটক আছে। তারেক মাহমুদ রনি ঘটনার সঙ্গে যদি জড়িত না থাকেন যাছাই-বাছাই করে অব্যাহতি দেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে শিশু ধর্ষণ মামলার মূলহোতা সাজ্জাদ র‍্যাবের জালে

কলাতলীর মিছিলের মামলায় আসামি হলেন কারারুদ্ধ এমপি পুত্র রনি : জড়িত না থাকলে পাবে অব্যাহতি- পুলিশ

আপডেট সময় : ০৭:৪২:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫