ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পেকুয়ায় মাছের প্রজেক্ট দখলের চেষ্টা : অস্ত্রসহ দুজন আটক প্রথম স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আগেই দ্বিতীয় বিয়ে, সরকারি অফিসকে আবাস বানানোর অভিযোগ শাহাদাতের বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তাহসান- রোহিঙ্গা তরুণদের পাশে থাকা ও বৈশ্বিক সহায়তার আহ্বান কক্সবাজারে এসে ১০ পদের রাখাইন-বার্মিজ খাবার খেলেন তাহসান খান কক্সবাজারে বিজিবি’র অভিযানে ২ জন আটক, ৭২ হাজার ইয়াবা ও ১৫ লিটার মদ উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জার্মানির সমর্থক: জানালেন ছেলে বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহীম ​ উন্মাদনারও বাস্তবতা আছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোর চায় চীন হেরোইন ম্যানেজ হয়ে আটা-ময়দা হয়ে যায় : স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে মাদকবিরোধী র‍্যালী, মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক হিন্দুরা মন্দিরে মূর্তি বানাবে, মুসলমানরা মসজিদ বানাবে—সমস্যা কোথায়?’ সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা

নিখোঁজের ১ দিন পর পেঁচারদ্বীপ সৈকতে ভেসে এলো জেলের মৃতদেহ

কক্সবাজারে রামুর হিমছড়িতে সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজের একদিন পর ভেসে এলো এক জেলের মৃতদেহ।

ভেসে আসা মৃতদেহটি পেঁচারদ্বীপের মীর কাসেমের ছেলে জাহেদ আলম (২৬)এর বলে জানা গেছে।

সোমবার সকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ এলাকার সৈকতে মৃতদেহটি ভেসে আসে বলে জানান রামু থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয়দের বরাতে আরিফ হোছাইন বলেন, ৮ নভেম্বর বিকালে রামুর পেঁচারদ্বী দিয়ে জাহেদ আলম সহ স্থানীয় ৩ জেলে ছোট একটি নৌকা যোগে সাগরে মাছ ধরতে যায়। ওইদিন মধ্যরাতে মাছ ধরে ফেরার পথে সাগরের উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি উল্টে যায়। এতে নৌকার মাঝি আব্দুল মাবুদ ও জেলে এহসানুল হক কূলে ফিরে আসতে সক্ষম হলেও জাহেদ আলম নিখোঁজ ছিলো। পরে স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।

সোমবার সকালে রামুর পেঁচারদ্বীপ সৈকতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওসি জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানির বোতল ভেবে এসিড পান, রামুতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিখোঁজের ১ দিন পর পেঁচারদ্বীপ সৈকতে ভেসে এলো জেলের মৃতদেহ

আপডেট সময় : ০৪:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫