ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কঠোর সেনাবাহিনী, মোড়ে মোড়ে তল্লাশি ভোট ইঞ্জিনিয়ারিং হলে ফলাফল না মানার হুঁশিয়ারি মির্জা আব্বাসের একে অপরকে জড়িয়ে ধরলেন শাহজাহান ও আনোয়ারী ভোট দিলেন সেনাপ্রধান আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি : প্রধান উপদেষ্টা রামুতে ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বিএনপি নেতা আটক ভোট প্রদান শেষে লুৎফুর রহমান কাজল- জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী কেন্দ্রে জামায়াত কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে পড়ে বিএনপি নেতার মৃত্যু আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম ভোটকেন্দ্র পরিদর্শনে সৌহার্দ্য, জামায়াত আমির-বিএনপি প্রার্থীর আলিঙ্গন ভোট দিলেন তারেক রহমান ‘ ইতিহাসের বাঁক বদলানো শুরু’ – সালাহউদ্দিন আহমদ কক্সবাজার -০৪: উখিয়া-টেকনাফের ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি? কক্সবাজার -০৩: সদর-রামু-ঈদগাঁওর ভোটার কতো,ঝুঁকিপূর্ণ কেন্দ্র কয়টি?

কক্সবাজারে বিমানের ধাক্কায় কুকুরের মৃত্যু

কক্সবাজার বিমানবন্দরে ইউএস-বাংলার ফ্লাইটের সাথে ধাক্কা লেগে কুকুর মারা গেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এর ফলে বিমানটি ছাড়তে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়।

​বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলার কক্সবাজারস্থ ইনচার্জ আহমদ মুসা গণমাধ্যম কে জানান, ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৫৮ উড়োজাহাজটিতে ৭০ জন যাত্রী ছিলেন। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের জন্য বিমানটি রানওয়েতে যায়। উড্ডয়নের আগমুহূর্তে কিছু একটার ধাক্কা অনুভব হওয়ায় উড়োজাহাজটি উড্ডয়ন না করে পার্কিংয়ে ফিরিয়ে আনা হয়। এরপর কোনো ত্রুটি আছে কিনা তা পরীক্ষা করা হয়।

​কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যম চিটাগাং ট্রিবিউন বলছে, উড়োজাহাজটির সাথে একটি কুকুরের ধাক্কা লেগেছে। ধাক্কায় কুকুরটি মারা যায়।

​ঘটনার পর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর যান্ত্রিক ত্রুটি না পাওয়ায় সন্ধ্যা ৭টা ৩১ মিনিটে ৭০ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার বিমানবন্দর ত্যাগ করে এবং রাত সাড়ে ৮টার দিকে নিরাপদে ঢাকা বিমানবন্দরে পৌঁছায়।

​বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, দ্রুততার সঙ্গে কুকুরটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হয় এবং রানওয়ে স্বাভাবিক করা হয়। উড়োজাহাজের তেমন কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরাও সুরক্ষিত ছিলেন।

​বিমানবন্দর কর্তৃপক্ষ স্বীকার করে যে, বিমানবন্দরের রানওয়ের পশ্চিম পাশ থেকে কুকুরগুলো প্রবেশ করছে। ওই এলাকায় অবকাঠামোগত কিছু কাজ চলায় সন্ধ্যার পর রানওয়েতে কিছু কুকুর দেখা যায়। কম আলোতে রানওয়েতে কুকুর দেখা একটি চ্যালেঞ্জিং বিষয় বলেও তারা উল্লেখ করেন।

​উল্লেখ্য, চলতি বছরের ২ আগস্টও কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগে এয়ার এস্ট্রার একটি উড়োজাহাজের সাথে কুকুরের ধাক্কা লাগার একই ধরনের ঘটনা ঘটেছিল, তাতেও ফ্লাইট ছাড়তে এক ঘণ্টা বিলম্ব হয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি

This will close in 6 seconds

কক্সবাজারে বিমানের ধাক্কায় কুকুরের মৃত্যু

আপডেট সময় : ০২:০২:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫