ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের দশম উপজেলা হতে যাচ্ছে ‘মাতামুহুরী’, নিরীক্ষা শুরু ১৮ মাস পর ইউনূস সেন্টারে ফিরলেন মুহাম্মদ ইউনূস ১২ মার্চ সংসদ বসছে, নির্বাচন করা হবে স্পিকার-ডেপুটি স্পিকার পুলিশের শীর্ষ পর্যায়ে কিছু পরিবর্তন আসবে : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন ভিসি নিয়াজ আহমদ খান চকরিয়ার কাকারায় ডাকাতের হামলায় মুজিবের মৃত্যু দাবী স্থানীয়দের: আঘাতের চিহ্ন নেই বলছে পুলিশ বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করলেন ট্রাম্প বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে: প্রধানমন্ত্রী জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, করবেন বইমেলার উদ্বোধন রমজানের অর্থনৈতিক দর্শন ‘চুল-দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, আর কত!’  – জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ভাষার ভালোবাসায় জীবন: ইতিহাস কী বলে? রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন দুই আওয়ামী লীগ নেতা! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পিলখানার বিজিবি সদর দফতরে এক অনুষ্ঠানে সাংবাদিকের তিনি এ কথা জানান।

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠিয়েছি। এক্সট্রা অডিশন করার জন্য, এটি প্রক্রিয়াধীন।

কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে। ওই চুক্তি অনুযায়ী হবে।

সম্প্রতি ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দুই মাসে নয় বরং গত দেড়-দুই বছরে দেশে ৬০ হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। আমরা রোহিঙ্গাদের আর কোনও অবস্থাতেই প্রবেশ করতে দেবো না।

উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারের সঙ্গে বর্ডার (সীমান্ত) আছে, সেটি পুরোটাই আরাকান আর্মির দখলে চলে গেছে। তাদের (আরাকান আর্মি) সঙ্গে এখন আনঅফিশিয়ালি কথা বলা গেলেও অফিশিয়াল কথা বলার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যা (রোহিঙ্গা) সমাধানের।

রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি বিস্তারিত বলতে পারবো না, আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জিজ্ঞেস করতে পারেন, তারা ভালো বলতে পারবে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা এ বিষয়ে একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। আমরা কাজ করছি। আমরা ভবিষ্যতে একটা ভালো ফল পাবো।

উপদেষ্টা আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে দুর্নীতির মাধ্যমে। বিজিবি এ ঘটনায় (রোহিঙ্গা অনুপ্রবেশ) জড়িত কিনা জানতে চাইলে তিনি বলেন, আপনারা ওখানে গেলে জানতে পারবেন পরিস্থিতি কী। ওখানে যুদ্ধ হচ্ছে। ওখানকার পরিস্থিতিও আপনারা জানেন। রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমে প্রবেশ করে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের দশম উপজেলা হতে যাচ্ছে ‘মাতামুহুরী’, নিরীক্ষা শুরু

This will close in 6 seconds

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৮:২৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪