ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’ তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত : দীনেশ ত্রিবেদী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে, জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ

চকরিয়ায় নিহতরা কুমিল্লার একই পরিবারের, যাচ্ছিলেন কক্সবাজার

  • তানভীর শিপু
  • আপডেট সময় : ০২:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • 1331

কক্সবাজার ঘুরতে যাচ্ছিলেন পরিবারের সবাই মিলে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই থেমে গেল সেই যাত্রা—চিরতরে। কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকা চকরিয়ার হাঁসের দিঘী ঢালায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা কুমিল্লার চৌদ্দগ্রামের একই পরিবারের সদস্য।

নিহতরা হলেন – রয়েছেন ব্যবসায়ী এনামুল হক পাটোয়ারীর স্ত্রী রুবি বেগম(৩৫), তার মা এবং শ্বাশুড়ি, বোন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ১৫তম ব্যাচের ছাত্রী সাদিয়া হক (২৪) এবং শ্যালিকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী ফারজানা লিজা (২২)।

গুরুতর আহত হয়েছেন পরিবারের কর্তা এনামুল হক পাটোয়ারী (৪৫), তাঁর ছোট কন্যা ও এক শ্যালক। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, এনামুল হক পাটোয়ারী চৌদ্দগ্রাম সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর পাটোয়ারীর ছোট ভাই বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কুমিল্লা থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ ১৫–৭৩৪৩) হাঁসের দিঘী ঢালায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির মারসা পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে–মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান একই পরিবারের পাঁচজন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ মালুমঘাট খ্রিস্টান হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।’

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘সৌরবিদ্যুতে চার্জ না দিলে মিলবে না ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন’

চকরিয়ায় নিহতরা কুমিল্লার একই পরিবারের, যাচ্ছিলেন কক্সবাজার

আপডেট সময় : ০২:১৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫