ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৩১ মিমি বৃষ্টি, ৪ দিনের ভারী বর্ষণের সতর্কবার্তা স্টাফ কোয়ার্টারে রেস্টুরেন্টকর্মীর মরদেহ উদ্ধার ফের রোহিঙ্গা অনুপ্রবেশ, ৩ দালালসহ ৭২ জন আটক বৈরী আবহাওয়ায় কক্সবাজার সৈকতে পর্যটক কম, ৩ নম্বর সতর্ক সংকেত জারি কক্সবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত প্রধানমন্ত্রীর নির্দেশে রক্ষা পেল মেরিন ড্রাইভের তিন হাজার গাছ মিয়ানমারে সিমেন্ট পাচারচক্রের মূলহোতাসহ ১৪ জন আটক নাইক্ষ্যংছড়ির শাকিব সুযোগ পেল পোল্যান্ড জাতীয় ক্রীকেট দলে  আইওএম’র গাড়ির ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত, উত্তেজনা ভুল নকশায় সয়লাব সামাজিক মাধ্যম, কক্সবাজার সরকারি কলেজ গেইটের ডিজাইন এখনো চূড়ান্ত নয় ঈদগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত ১, আহত ২ লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নি’হত বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য: ৩ নম্বর সতর্ক সংকেত, কক্সবাজারে বজ্রপাতে নিহত ১

প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ জন আনসার নিয়োজিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন অস্ত্রধারীসহ মোট ১৩ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এছাড়া প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় আরও একজন অস্ত্রধারী সদস্য নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহনের হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে আনসারদের অবদান সবচেয়ে বেশি থাকবে। এবারে প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সঙ্গে অস্ত্রধারী একজন আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের সময় আনসার সদস্যরা মোট নয়দিন দায়িত্ব পালন করবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা নিজেদের জীবন ও স্বার্থের তোয়াক্কা না করে নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।’

আনসার সদস্যদের যাতায়াতজনিত সমস্যা লাঘবের লক্ষ্যে নতুন পরিবহন সার্ভিস চালু করা হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট ৩১টি যানবাহন কেনা হয়েছে। এটি নিঃসন্দেহে ট্রাস্টি বোর্ডের দূরদর্শী পরিকল্পনার ফসল, যা বাহিনীর কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।’

অস্ত্র উদ্ধারের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, উদ্ধার কার্যক্রম তত বৃদ্ধি পাচ্ছে।’

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র:বাংলা ট্রিবিউন

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৩১ মিমি বৃষ্টি, ৪ দিনের ভারী বর্ষণের সতর্কবার্তা

প্রতিটি ভোটকেন্দ্রে ৩ অস্ত্রধারীসহ ১৩ জন আনসার নিয়োজিত থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:১৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫