ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’ চূড়ান্ত হলো নকআউটের ৩২ দল, বিশ্বকাপ থেকে যাদের বিদায় চকরিয়ায় মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২ ‘এই দেশটিকে আমি ভালোবাসি’, বাংলাদেশ নিয়ে যা বললেন মার্টিনেজ ইনানী সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক সায়েমের মরদেহ উদ্ধার উখিয়ার হারেসের সুরে মুগ্ধ নেট দুনিয়া,সরকারি পৃষ্ঠপোষকতার দাবী কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ঘোষণার ১১ দিনের মাথায় ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি হারাল কক্সবাজার বিমানবন্দর

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক বিমানবন্দর’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির ১১ দিনের মাথায় সেই প্রজ্ঞাপন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বেসামরিক বিমান চলাচল উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “এ বিষয়ে একটা দাপ্তরিক সিদ্ধান্ত হয়েছে।”

গত ১৩ অক্টোবর কক্সবাজারকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

পর্যটন নগরী কক্সবাজারের উন্নয়নের অংশ হিসেবে বিদেশি পর্যটক টানতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ শুরু হয় আওয়ামী লীগ সরকারের আমলে ২০২১ সালে। ওই প্রকল্পের আওতায় বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য ৬ হাজার ৭৭৫ থেকে বাড়িয়ে ৯ হাজার ফুট করা হয়েছে।

সরকার পরিবর্তনের পর বিগত আমলের উন্নয়ন প্রকল্পগুলো নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও কক্সবাজার বিমানবন্দরটির নির্মাণকাজ থেমে থাকেনি। গত মার্চে এ বিমানবন্দরের নির্মাণকাজ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এরপর বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্তাব্যক্তিরাও দফায় দফায় নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে সেখানে গেছেন।

সরকারের পক্ষ থেকে বিমানবন্দরটিকে ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি দেওয়ার ব্যাপক তোড়জোড় থাকলেও সেখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালানোর তেমন আগ্রহ দেখায়নি এয়ারলাইনগুলো।

চট্টগ্রাম ও সিলেট থেকে মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্যসহ কয়েকটি গন্তব্যের আন্তর্জাতিক ফ্লাইট চললেও কক্সবাজার থেকে এ ধরনের ফ্লাইট চালানো এয়ারলাইনগুলো বাণিজ্যিকভাবে লাভজনক মনে করছে না।

বেসরকারি এয়ারলাইনগুলো আগ্রহ না দেখালেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলতি মাস থেকেই কক্সবাজার থেকে ঢাকা হয়ে কলকাতা ফ্লাইট চালানোর কথা ছিল। তবে সেই ফ্লাইট ওড়ার আগেই ‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার।

সূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’

ঘোষণার ১১ দিনের মাথায় ‘আন্তর্জাতিক’ স্বীকৃতি হারাল কক্সবাজার বিমানবন্দর

আপডেট সময় : ০৬:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫