ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মায়ের পর বাবার জানাজায় প্যারোলে মুক্তি নিয়ে দুই ভাই : নিজেদের নির্দোষ দাবি কক্সবাজারের ৪ পৌরসভায় প্রশাসকের আলোচনায় যারা কে হচ্ছেন কক্সবাজার পৌরসভার প্রশাসক? চকরিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন: জড়িতদের আটকে ২৪ ঘন্টার আল্টিমেটাম ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম আর স্কুলে যাওয়া হবে না ছোট্ট নূরের.. মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি?

১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল

ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১টি সংবাদপত্রের ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে জেলা প্রশাসন। গত বৃহস্পতিবার ১১টি সংবাদপত্র বাতিলের আদেশ জারি করা হয়। তবে রোববার ও সোমবার সংশ্লিষ্ট সংবাদপত্রের লোকজনের কাছে ডিক্লারেশন বাতিলের চিঠি পৌঁছানো হয় বলে প্রশাসন জানিয়েছে।

ডিক্লারেশন বাতিল করা পত্রিকাগুলো হল- মো. শামসুল আলম খান সম্পাদিত দৈনিক আজকের ময়মনসিংহ, এফ এম এ ছালাম সম্পাদিত দৈনিক দেশের খবর, এন বি এম ইব্রাহীম খলিল রহিম সম্পাদিত দৈনিক বিশ্বের মুখপত্র, মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার সম্পাদিত দৈনিক ঈষিকা, নাসির উদ্দিন আহমেদ সম্পাদিত দৈনিক অদম্য বাংলা, আ ন ম ফারুক সম্পাদিত দৈনিক আলোকিত ময়মনসিংহ ও দৈনিক দিগন্ত বাংলা, শেখ মেহেদী হাসান নাদিম প্রকাশিত দৈনিক জাহান, ওমর ফারুক সম্পাদিত দৈনিক কিষানের দেশ, ফরিদা ইয়াসমীন রত্না সম্পাদিত হৃদয়ে বাংলাদেশ এবং বিকাশ রায় সম্পাদিত সাপ্তাহিক পরিধি।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, গত বৃহস্পতিবার ১১ পত্রিকার ডিক্লারেশন বাতিল করে প্রত্যেক সম্পাদক/প্রকাশককে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১০ এপ্রিল ও ১৩ এপ্রিল ময়মনসিংহ থেকে প্রকাশিত ১১ দৈনিক পত্রিকায় অনুরূপভাবে দ্বিতীয় ও তৃতীয় পাতায় হুবহু একই সংবাদ ও তথ্যচিত্র প্রকাশ করেছে এবং উল্লিখিত সংখ্যাসমূহ অনুমোদিত ছাপাখানা হতে মুদ্রিত হয়নি এ বিষয়ে ১৬ এপ্রিল ১৩ পত্রিকার প্রকাশক/সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

পরে ২১ এপ্রিল ভুল স্বীকার করে ঘটনাটিকে সম্পূর্ণভাবে বাহ্যিক ছাপাখানার দায়িত্বহীনতা ও নিজস্ব মুদ্রণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সৃষ্ট একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মর্মে ব্যাখ্যাসহ জবাব দাখিল করেছেন। যা গ্রহণযোগ্য/যুক্তিযুক্ত বিবেচিত হয়নি।

পরে ১৮ মে জেলা প্রশাসক কার্যালয় থেকে একজন নির্বাহী হাকিম সরেজমিন তদন্তেও প্রমাণিত হয়েছে যে, প্রকাশিত ১১ পত্রিকা অনুমোদিত ছাপাখানা হতে মুদ্রিত হচ্ছে না।

যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন ঘোষণাপত্র ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারায় বাতিল করা হল।

এ ব্যাপারে জানতে চাইলে দৈনিক আলোকিত ময়মনসিংহ এর ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল হালিম বলেন, ‘আমার পত্রিকার ডিক্লারেশন বাতিলের চিঠি এখনো হাতে পাইনি। খোঁজ খবর নিচ্ছি, যেনে বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা বলেন, ৩০ মার্চ এবং ৭, ৮, ৯, ১০, ১২, ১৩ এপ্রিল পত্রিকাগুলোর দ্বিতীয় ও তৃতীয় পাতায় সব প্রতিবেদন হুবহু একই ধরনের ছাপা হওয়ায় শোকজ করা হয়। যা ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ৪ ও ৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। তাই ঘোষণাপত্র ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারায় বাতিল করা হয়েছে।

সূত্র: চ্যানেল ২৪

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

১১টি সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল

আপডেট সময় : ০৮:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫