ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা ছাত্রদলের কমিটি: নেতৃত্বের পরিবর্তন নাকি অমীমাংসিত সমিকরণ! কচ্ছপিয়ায় ৫০ হাজার ইয়াবা নিয়ে গা ঢাকা দিয়েছে যুবক , বিজিবির ব্যর্থ অভিযান জেলা ছাত্রদলের নতুন কমিটি: নতুন নেতৃত্বের ঐক্যের বার্তার বিপরীতে ক্ষোভ–বঞ্চনার প্রকাশ.. কক্সবাজারে টানা বৃষ্টিতে বিপাকে লবণ চাষিরা, বন্ধ উৎপাদন, বাড়ছে দুশ্চিন্তা কক্সবাজারে ৪ মাসব্যাপী বিআরটিসির ড্রাইভিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ১০০ জন জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে অবশ্যই জনগণের রায় প্রতিফলিত হয় টেকনাফে যুবক গুলিবিদ্ধ টেকনাফে কিশোর অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি কক্সবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা ও নতুন পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হ্নীলায় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর/ অবশেষে জেটি ও টার্মিনালসহ অবকাঠামো নির্মাণের কাজ শুরু জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ আজ হত্যাচেষ্টা মামলায় হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি অনুমোদন: ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ

মাতারবাড়িতে পুলিশের উপর হামলা মামলার আসামী রবিউলকে গ্রেফতার করেছে র‍্যাব

মহেশখালীর মাতারবাড়িতে পুলিশের উপর হামলা করে হাতকড়াসহ আসামী ছিনতাই মামলার অন্যতম আসামী রবিউল কে গ্রেফতার করেছে র্যাব।

৬ অক্টোবর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া একতা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে র্যাব-১৫ এর সহকারি পরিচালক আ.ম. ফারুকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারকৃত রবিউল (৩০), মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সিকদার পাড়ার জাফর আলমের পুত্র। গেলো ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় আব্দুল্লাহ আল কাইয়ুম নামের এক আসামীকে মাতারবাড়ির নতুন বাজার এলাকায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ছিনিয়ে নেয়। এসময় পুলিশকে মারধর করে। এ নিয়ে ৩০ সেপ্টেম্বর ১৫ জন কে আসামী করে মহেশখালী থানায় মামলা দায়ের করে পুলিশ। গ্রেফতারকৃত রবিউল সে মামলার অন্যতম আসামী বলে জানিয়েছে র্যাব।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলা ছাত্রদলের কমিটি: নেতৃত্বের পরিবর্তন নাকি অমীমাংসিত সমিকরণ!

মাতারবাড়িতে পুলিশের উপর হামলা মামলার আসামী রবিউলকে গ্রেফতার করেছে র‍্যাব

আপডেট সময় : ০১:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫