ঢাকা ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী

চৌফলদন্ডীর আমজাদ হত্যার আসামী ছৈয়দ নুর গ্রেফতার

কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের জামায়াত নেতা আমজাদ হোসেন হত্যা মামলার আসামি সৈয়দ নুরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ইউনিয়নের নতুন মহাল এলাকার এক বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ছৈয়দ নুরের ছেলে ছাত্রলীগ নেতা রায়েফ আনান রাফি এই হত্যা মামলার প্রধান আসামি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইতোপূর্বে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য এহছানুল হককে (৫০) আটক করে পুলিশ।

২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন মহাল বাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী রায়েফ আনান রাফি,আবছার কামাল মো. মোফাচ্ছলের নেতৃত্বে সন্ত্রাসী হামলায় খুন হয় একই এলাকার নুরুল কবিরের ছেলে প্রবাস ফেরত স্থানীয় জামায়াতে ইসলামীর যুব বিভাগের নতুন মহাল বাজার ইউনিট সেক্রেটারি হাফেজ আমজাদ হোসেন।

পরে নিহতের ভাই এরফানুল হক বাদী হয়ে এই খুনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

চৌফলদন্ডীর আমজাদ হত্যার আসামী ছৈয়দ নুর গ্রেফতার

আপডেট সময় : ০৩:০৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫