ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা

রামু রাবার বাগানে মরদেহ উদ্ধার নিখোঁজ রাজুর, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’

কক্সবাজারের রামুর রাবার বাগানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় যুবকের পরিচয় মিলেছে। নিহতের নাম রাজু শর্মা (২৪)। তিনি কাউয়ারখোপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া এলাকার মৃত রণজিৎ শর্মার ছেলে।

পরিবারের দাবি, রাজুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রতিবেশীরাই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তাদের অভিযোগ।

নিহতের বড় ভাই ছোটন শর্মা জানান, রাজু গত রবিবার থেকে নিখোঁজ ছিলেন। “প্রতিবেশী রিটন ও তার মা আমাদের জানায়, রাজুকে তারা ৫২ হাজার টাকা দিয়েছে। কিন্তু আমরা আগে বিষয়টি জানতাম না। আজ সকালে তার মরদেহ উদ্ধার হওয়ার পর নিশ্চিত হই রাজুকে হত্যা করা হয়েছে।”

রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ বলেন, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

“ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যদি হত্যাকাণ্ড প্রমাণিত হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

প্রসঙ্গত, রাজু পেশায় একজন নাপিত ছিলেন। তিনি কাউয়ারখোপ স্টেশনের একটি সেলুনে কাজ করতেন। বুধবার সকালে ফায়ার সার্ভিস সংলগ্ন রাবার বাগান থেকে তার গলায় দড়ি পেচিয়ে গাছের সাথে বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের

রামু রাবার বাগানে মরদেহ উদ্ধার নিখোঁজ রাজুর, পরিবারের দাবি ‘হত্যাকাণ্ড’

আপডেট সময় : ০৩:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫