ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান চট্টগ্রামে চালককে অচেতন করে চিনি ছিনতাই, লামায় উদ্ধার ১৪৪ বস্তা জাতীয় নিরাপদ সড়ক দিবসে সেন্ট্রাল ডাটাবেজ করার দাবি তরুণদের দেড় মিনিটে মন্ত্রীকে ৩৫ বার ‘স্যার’ বলে ভাইরাল ইউএনও অগ্নিকাণ্ডের পর ইকো রিসোর্ট এড়িয়ে চলছেন পর্যটকরা প্রথমে শাস্তি মনে হয়েছিল, পরে বুঝলাম রক্ষা পেয়েছি: পদত্যাগ প্রসঙ্গে ইশরাক জীবনানন্দ দাশের ৭২তম মৃত্যুবার্ষিকী আজ বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, সারা দেশে বৃষ্টির আভাস সেন্টমার্টিনে থাকে চার ঘণ্টা বিদ্যুৎ: প্রতি ইউনিট ৪২ টাকা, আরও বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ গর্জনিয়া থেকে বিদেশী পিস্তল-গুলিসহ যুবক আটক ঈদগাঁও ঈদগড় সড়কে গণ ডাকাতি’র নেতৃত্বে ছালেক,গড়ে তুলেছে হক বাহিনী!   টেকনাফে বসতঘর থেকে উদ্ধার কিং কোবরা, জাহাজপুরায় বনে অবমুক্ত জামায়াত নেতার বিরুদ্ধে দোকান কর্মচারীকে আটকে রেখে মারধরের অভিযোগ হিমছড়িতে গোসলে নেমে সানি, আকাশ ও হারুনের মৃত্যু রামুর বাঁকখালী নদীতে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত

রামুতে সমাজসেবামূলক কর্মসূচি: ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’র ২য় দিন পালিত

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়, মাছুমিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা ও বায়তুল ফালাহ তাহফিজুল কোরআন মাদ্রাসায় সর্বমোট ৬০০টি চারা বিতরণ, বৃক্ষরোপণ এবং জোয়ারিয়ানালার সাবেক চেয়ারম্যান মরহুম মাহবুবুর রহমান চৌধুরীর কবর জেয়ারতের মধ্য দিয়ে শেষ হল ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’ এর দ্বিতীয় দিনের কর্মসূচি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, তুখোড় পার্লামেন্টারিয়ান ও গণমানুষের অবিসংবাদিত নেতা মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ২৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত ২৩ সেপ্টেম্বর থেকে কক্সবাজার সদরসহ রামু ও ঈদগাঁও উপজেলায় ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’ পালিত হচ্ছে। ফ্যাসিবাদী রেজিমের উৎখাত ও জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিকে সামনে রেখে এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদ ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার সপ্তাহব্যাপী এই আয়োজনের ২য় দিনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রামমোহন সেন, মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুল জলিল, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাখাওয়াত সুলতান, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, বায়তুল ফালাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষকসহ উক্ত বিদ্যালয় ও মাদ্রাসার সমস্ত শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুম খালেকুজ্জামানের বড় সন্তান আহমেদ তানসির জামান উৎস, ঈদগাহ রশিদ আহমদ কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ আতিকুর রহমান ও চলচ্চিত্র-নির্মাতা জাহিন ফারুক আমিন।
‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’-এর সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসায় বৃক্ষরোপণ, সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযান, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান পরিদর্শন ও দোয়া মাহফিল, রামু বাইপাস মহাসড়কে “খালেকুজ্জামান চত্বর” পুনর্বহালের দাবিতে মানববন্ধন এবং সর্বশেষে কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভা। এর পাশাপাশি তরুণ প্রজন্মকে গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত করার লক্ষ্যে ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে “এডভোকেট খালেকুজ্জামান স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”। বিতর্ক কর্মশালার মধ্য দিয়ে শুরু হওয়া বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭ সেপ্টেম্বর এবং বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনের স্মরণসভায়।
স্মরণ সপ্তাহের সকল আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে মরহুম এডভোকেট খালেকুজ্জামানের দেশপ্রেম, সন্ত্রাসবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম ও জনমানুষের অধিকার রক্ষার অহিংস আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া।

২০০১ সালের ২৮ সেপ্টেম্বর রামুর বাইপাস চত্বরে লাখো মানুষের এক নির্বাচনী জনসভায় এডভোকেট মোহাম্মদ খালেকুজ্জামান ইন্তেকাল করেছিলেন। ১৯৫৩ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রহণ করা এই দেশ ও জনদরদী নেতা সাবেক সংসদ সদস্য ও ১৯৫৭ সালে গঠিত আইআই চুন্দ্রীগড় মন্ত্রীসভার কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মৌলভী ফরিদ আহমদ ও রিজিয়া আহমেদের দ্বিতীয় সন্তান। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে যাওয়া এই প্রচারবিমুখ নেতা একাধারে ছিলেন সফল কম্পিউটার বিজ্ঞানী ও প্রতিষ্ঠিত আইনজীবী।
মরহুম এডভোকেট খালেকুজ্জামানের ছোট ভাই কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ সহিদুজ্জামান এবং তাঁর বড় ছেলে আহমেদ তানসির জামান উৎস সকলকে উক্ত স্মরণ সপ্তাহের কর্মসূচিগুলোতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বিশেষভাবে, ২৮ সেপ্টেম্বর কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত “খালেকুজ্জামান স্মরণসভা”-য় সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন তাঁরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান

রামুতে সমাজসেবামূলক কর্মসূচি: ‘খালেকুজ্জামান স্মরণ সপ্তাহ’র ২য় দিন পালিত

আপডেট সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫