ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবপাচার চক্রের আস্তানা থেকে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ৩ সিটের নিচে ৩৪ হাজার ইয়াবা, পাচারকারী ও চালক আটক পেকুয়া উপজেলার দুই যুগ পূর্তি আজ,সালাহউদ্দিন আহমদের অবদানকে স্মরণ করছে স্থানীয়রা টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইয়াবা জব্দ গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে ছরওয়ার, জনমনে উদ্বেগ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে কক্সবাজারের ১৭৩ আইনজীবীর জাতিসংঘে আবেদন  মেয়েদের শিক্ষা হবে ‘ডিগ্রি পর্যন্ত ফ্রি’, আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী দুর্নীতি রোধে কক্সবাজারে ৫০ কর্মকর্তা-কর্মচারীর বদলি, পছন্দের পদে ফেরাতে তদবিরে সক্রিয় অসাধুরা নির্মাণ শ্রমিককে চাপা দিয়ে পালানো পিকআপ ৩০ কিমি পর জব্দ ‘অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক’ গর্জনিয়া বাজারে রাজস্ব ‘গায়েব’ – অ্যাডভোকেট স্বপ্নাকে জেলা বারের সংবর্ধনা: সকলকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি টেকনাফে ১৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক বিজিবি দেখে ২৮২ রাউন্ড তাজা গুলি ফেলে পালাল দুষ্কৃতকারীরা ইংরেজি প্রথম পত্রে নকলের অভিযোগ, কক্সবাজারে ৩ শিক্ষার্থী বহিষ্কার

চকরিয়ায় শহীদ হওয়া সেনা কর্মকর্তা তানজিম স্মরণে সেনাবাহিনীর শ্রদ্ধা

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন(২৩)।

এক বছর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাত ৩টায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।

তানজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো সেনাসদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ও চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রাখার এই অঙ্গীকার সেনাবাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়ভাবে ধারণ করে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘তিনি সেইদিন সাহসিকতার সঙ্গে একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে তিনি বীরদর্পে লড়াই চালিয়ে যান এবং এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’ ‘

মাত্র ২৩ বছর বয়সে শহীদ তানজিমকে আত্মত্যাগের জন্য মরণোত্তর সেনাবাহিনী পদকে (এসবিপি) ভূষিত করা হয়।

তানজিমের নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

যাদের মধ্যে ১২ জন আসামী কারাগারে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মানবপাচার চক্রের আস্তানা থেকে ৫৮ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ৩

চকরিয়ায় শহীদ হওয়া সেনা কর্মকর্তা তানজিম স্মরণে সেনাবাহিনীর শ্রদ্ধা

আপডেট সময় : ০১:৪০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫